advertisement

RIL AGM 2021 : 'ডিজিটাল বিপ্লবে নয়া দিগন্ত নতুন জিও স্মার্টফোন!' রিলায়েন্স পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত সুন্দর পিচাই

Last Updated:

রিলায়েন্সের সঙ্গে এই নয়া উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai)। তিনি তাঁর ট্যুইটার বার্তায় লেখেন এই নতুন সাশ্রয়ী মূল্যের জিও স্মার্টফোন দিয়ে শুরু হতে চলেছে ভারতের ডিজিটাইজেশনকে ত্বরান্বিত করার আরও এক বৈপ্লবিক প্রয়াস।

সোশ্যাল মাধ্যম ট্যুইটারে সুন্দর পিচাই লেখেন, রিলায়েন্সের সঙ্গে আমাদের অংশীদারিত্বর মধ্যে দিয়েই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলি ঘোষণা করতে আগ্রহী। JioPhone Next নিয়ে Google CEO সুন্দর পিচাই বলছেন, 'এই কঠিন সময়ে আমাদের জীবন আরও অনলাইনের দিকে এগিয়ে চলেছে। তাই প্রযুক্তিকে আরও বেশি গুরুত্ব দিলে, তা সবার জন্যই মঙ্গল। Reliance Jio-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করার এই অভিজ্ঞতা আমাদের হৃদয়ে থেকে যাবে।'
advertisement
advertisement
advertisement
সুন্দর পিচাই এদিন আরও বলেন যে, 'এই সস্তার নতুন JioPhone Next আরও বিপুল পরিমাণে মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার করার একটা রাস্তা তৈরি করে দেবে।' এই JioPhone Next-এ থাকছে একটি অপ্টিমাইজড অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেম দেওয়ার কাজই করছে Google। আসলে এটি Android-এর একটি স্পেশ্যাল ভার্সন দ্বারা চালিত হবে। এর আগে এই সেগমেন্টে কোম্পানি JioPhone এবং JioPhone 2 এই দুটি ফিচার ফোন লঞ্চ করেছিল। সেই জায়গায় এবার নতুন ভার্সন আসছে, যা স্মার্টফোন এবং 4G সাপোর্টেড। চলতি বছরের 10 সেপ্টেম্বর থেকে ভারতীয়রা এই JioPhone Next কিনতে পারবেন বলে জানিয়েছেন মুকেশ আম্বানি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
RIL AGM 2021 : 'ডিজিটাল বিপ্লবে নয়া দিগন্ত নতুন জিও স্মার্টফোন!' রিলায়েন্স পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত সুন্দর পিচাই
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement