advertisement

PUBG Lite: কীভাবে করবেন প্রি-ডাউনলোড, জেনে নিন

Last Updated:
অপেক্ষার অবসান, আর মাত্র এক দিন, তারপর ভারতে খেলা যাবে PUBG গেমের হালকা ভার্সন PUBG Lite। PUBG Lite Beta জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল 20 জুন থেকে। প্রি-রেজিস্ট্রেশন করার শেষ দিন আজ রাত 11.59টা অবধি। যে সব গ্রাহকরা PUBG Lite এর বিটা ভার্সানে প্রি-রেজিস্টার করবেন, সবাই একটি Tiger M416 বন্দুকের স্কিন বিনামূল্যে পাবেন। এছাড়াও পেয়ে যাবেন চিতা প্যারাশুট স্কিন। এক লক্ষের বেশি গ্রাহক প্রি-রেজিস্টার হলেই সবাই একটি কালো স্কার্ফ, পিঙ্ক গ্লাস আর বডি কম্ব্যাট প্যান্ট বিনামূল্যে পেয়ে যাবেন। প্রি-রেজিস্টার গ্রাহকের সংখ্যা দুই লক্ষ ছাড়ালে সবাই পেয়ে যাবেন একটি গোল্ড PUBG স্কার্ফ, হলুদ ও কালো স্ট্রিপ লং স্লিভ শার্ট আর লাল স্পোর্টস টপ বিনামূল্যে পাবেন।
আপনি যদি প্রি-রেজিস্ট্রেশন করে রেখেছেন তা হলে আপনি আজই এই গেম ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিজের পিসি-তে ইন্সটল করে নিন। মনে রাখবেন এটা কি গেমটা নয়, এটা কিন্তু শুধু গেম লঞ্চার। এরপর আপনাকে PUBG অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে। খেয়াল রাখবেন আপনি যেই আইডি দিয়ে প্রি-রেজিস্ট্রার করেছিলেন সেটা দিয়ে সাইন-ইন করতে হবে। এরপর আপনি গেম ডাউনলোড করতে পারবেন। গেমের সাইজ 2.3GB, তাই খেয়াল রাখবেন ইন্টারনেটর লাইন যেন ভাল হয়। এরপর শুধু মাত্র অপেক্ষা। 4 জুলাই ভারতে PUBG Lite সার্ভার শুরু হবে, কিন্তু সময়টি এখনো জানা যায়নি।
advertisement
এই মুহূর্তে আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা আর মালদ্বীপে এই গেমটিকে প্রি-ডাউনলোড করা যাবে।
advertisement
তুনলামুলক কম কনফিগারেশন কম্পিউটারের কথা মাথায় রেখে এই গেম ডেভেলপ করা হয়েছে। PUBG Lite খেলার জন্য কম্পিউটারে ন্যূনতম কনফিগারেশন কী হতে হবে? দেখে নিন -
-Windows 7, 8 অথবা 10 (64bit) অপারেটিং সিস্টেম
-Intel Core i3, 2.4GHz প্রসেসর
advertisement
-4GB RAM
-Intel HD Graphics 4000
-4GB ডিস্ক স্পেস
PUBG Lite খেলার জন্য কম্পিউটারে যে কনফিগারেশন থাকলে ভাল, দেখে নিন -
-Windows 7, 8 অথবা 10 (64bit) অপারেটিং সিস্টেম
-Intel Core i5, 2.8GHz প্রসেসর
-8GB RAM
-Nvidia GTX 660 বা AMD Radeon HD 7870
-4GB ডিস্ক স্পেস
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
PUBG Lite: কীভাবে করবেন প্রি-ডাউনলোড, জেনে নিন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement