advertisement

মেল 'সেন্ড' করেও তা বাতিল করতে পারবেন ! জেনে নিন কীভাবে

Last Updated:
#কলকাতা: ইমেল পাঠানোর পর, অনেকসময়েই মনে হয়, ইসস! একবার যদি মেলটা ফেরত আনা যেত! অল্প কিছু সংশোধন করে পাঠালে কী ভালই না হত! নিদেনপক্ষে যদি বাতিলও করা যেত ! কিন্তু মেল পাঠানো একদম যেন টিউব থেকে বেরনো পেস্ট-এর মতো! একবার 'সেন্ড' অপশন ক্লিক করে ফেলেছেন তো কেল্লা ফতে! পেস্ট আর টিউব-এ ঢোকানো যাবে না!
কিন্তু, এবার আফসোসের পালা পালা শেষ হতে চলেছে । জিমেল থেকে পাঠানো ইমেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে আপনি চাইলে বাতিল করতে পারবেন ! জিমেল-এর ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপে আসছে 'আনডু' বাটন। এই ফিচারটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে ক্যানসেল করা যাবে। যাঁরা জিমেল-এর ওয়েব ভার্সন ব্যবহার করছেন, তাঁরা ইতিমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। এবার থেকে এই ফিচার পাওয়া যাবে জিমেল অ্যাপ-এও। জানা গিয়েছে, জিমেল-এর ৮.৭ সংস্করণে এই ফিচারটি থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মেল 'সেন্ড' করেও তা বাতিল করতে পারবেন ! জেনে নিন কীভাবে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement