advertisement

আমাজন ইকো-কে টেক্কা দেবে Xiaomi Mi AI Speaker মিনি

Last Updated:

অফিস থেকে ফিরে আরাম করে সোফায় এলিয়ে দিলেন ক্লান্ত শরীরটাকে ৷ মন করছে একটু পুরনো মেলডিজের যুগে ফিরে যেতে ৷ লতা, কিশোর, রফি হলে মন্দ হত না ৷

#কলকাতা: অফিস থেকে ফিরে আরাম করে সোফায় এলিয়ে দিলেন ক্লান্ত শরীরটাকে ৷ মন করছে একটু পুরনো মেলডিজের যুগে ফিরে যেতে ৷ লতা, কিশোর, রফি হলে মন্দ হত না ৷ কিন্তু সোফা থেকে উঠে খুঁজে খুঁজে পছন্দের গানটা চালাতে যেন যত আলিস্য পেয়ে বসে ৷ যদি মনের কথা বুঝে যেত মিউজিক প্লেয়ার বা বসেই বসেই নির্দেশ দেওয়া যেত তা হলে কেমন হত ? খুব একটা মন্দ যে হত না সে তো জানা কথাই ৷
খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Xiaomi-র স্বয়ংক্রিয় মিউজিক প্লেয়ার ৷ অ্যামাজন ইকো, গুগল হোম মিনি, অ্যাপেল হোম পড-কে টেক্কা দিতে এ বার Mi AI Speaker মিনি আনল Xiaomi ৷ গত সপ্তাহে নতুন মডেলের এই স্পিকারটি উদ্বোধন হয়েছে সাংহাই-এর একটি অনুষ্ঠানে ৷ জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় এর দাম হতে পারে ১,৮০০ টাকার কাছাকাছি ৷
advertisement
advertisement
মিনির আগে আরও একটি স্পিকার গত বছরই বাজারে এনেছে Xiaomi ৷ Mi AI Speaker-টির দাম ২,৮০০ টাকা ৷ এ বার সাধারণের আয়ত্তে আরও কম দামে স্পিকার আনল Xiaomi ৷
Mi AI Speaker মিনি পাওয়া যাবে সাদা রঙে ৷ হাতের তালুর মাপের হবে এটি ৷ নেভিগেশন বাটন রয়েছে এই স্পিকারে ৷ প্রায় ৩৫ মিলিয়ন বই ও গান পেয়ে যাবেন এতে ৷ পাশাপাশি এই স্পিকারে ট্রাফিক আপডেট, রিমাইন্ডার ও সিডিউল সেট করেও রাখা যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আমাজন ইকো-কে টেক্কা দেবে Xiaomi Mi AI Speaker মিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement