advertisement

OnePlus-এ এল নতুন আপডেট, দারুণ সব ফিচারে একেবারে আপটুডেট আপনার ফোন

Last Updated:

OnePlus 8 Pro আর OnePlus 8 ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট লঞ্চ করল OnePlus

OnePlus ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার Android 11 বেসড আপডেট নিয়ে এসে হাজির হয়েছে চিনের স্মার্টফোন কোম্পানি OnePlus। সফটওয়্যার আপডেটে এই নতুন অ্যান্ড্রয়েড ভার্সন চলে আসবে Oxygen OS 11 নামে। OnePlus 8 Pro আর OnePlus 8 ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট লঞ্চ করল OnePlus। Oxygen OS 11 অ্যান্ড্রয়েড ১১ এর ওপরেই বানানো হয়েছে। এই আপডেটটি সম্পর্কে ওয়ানপ্লাস নিজেদের ওয়েবসাইট দিয়েছে। ওয়ানপ্লাসের এই আপডেটটি over-the-air update (OTA) মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীরা পেয়ে যাবেন। কারণ কোম্পানি বর্তমানে এই আপডেটটি ট্রায়েল হিসাবে রোলআউট করেছে। নির্বাচিত ব্যবহারকারীদের ফোনে আপডের পর যদি কোনও বাগ বা সমস্যা দেখা না দেয়, তবে ওয়ানপ্লাস আগামী দিনে সমস্ত ব্যবহারকারীদের জন্য এই আপডেটটি রোলআউট করবে।
অ্যান্ড্রয়েড ১১ আপডেট করার আগে ইউজাদের কিছু জরুরি তথ্যের খেয়াল রাখতে হবে। কোম্পানি জানিয়েছে যে, স্মার্টফোনটি আপডেট করার সময় ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে ফোনের ব্যাটারি যেন ৩০ শতাংশের উপরে থাকে, সেই সঙ্গে ফোনে ৩জিবির বেশি স্টোরেজও থাকতে হবে। এর পরেই যেন ব্যবহারকারীরা ফোন আপডেট করে। আপডেট হওয়ার পরে ওয়ানপালস ডিভাইসে সিস্টেম অপটিমাইজেশনর সঙ্গে নতুন ইন্টারফেস, ডায়নামিক্স ওয়েদার ইউআই, গেমিং টুল আর নোটিফিকেশন সেটিংস-সহ অনেক নতুন ফিচার যুক্ত হবে।
advertisement
আপনিও যদি OnePlus 8 Pro আর OnePlus 8 ইউজার হন তাহলে নিজেই চেক করে পারেন যে আপনি নতুন আপডেট পেয়েছেন কিনা। এর জন্য আপনাকে ডিভাইসের সেটিংসে যেতে হবে। এর পর সিস্টেম আপডেটস এ ট্র্যাপ করুন। যদি আপনার ফোনে আপডেট এসে থাকে তাহলে এখানে ডাউনলোড অ্যান্ড আপডেট লেখা থাকবে। আপনি ফাইলটি ডাউনলোড করে আপডেট করে নিতে পারবেন। এই ফাইলটির সাইজ প্রায় ২.৮জিবি।
advertisement
advertisement
OnePlus 8 Pro আর OnePlus 8-এর পরে কোম্পানি OnePlus 7T Pro, OnePlus 7T, OnePlus 7 Pro, OnePlus 7, OnePlus 6T, OnePlus 6, আর OnePlus Nord ডিভাইসগুলির জন্য অ্যান্ড্রয়েড ১১ এর আপডেট রোলআউট করবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus-এ এল নতুন আপডেট, দারুণ সব ফিচারে একেবারে আপটুডেট আপনার ফোন
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement