advertisement

সম্পূর্ণ সুরক্ষিত আরোগ্য সেতু অ্যাপ, হ্যাকারকে জবাব কেন্দ্রের

Last Updated:

খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য, জানিয়েছে কেন্দ্র

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘‌Aarogya Setu’‌ অ্যাপ এনেছে কেন্দ্র। ‘আরোগ্য সেতু’ নামে এই অ্যাপ আপনার ফোনে ইন্সটল করা থাকলে আপনার কাছাকাছি কোনও করোনা আক্রান্ত এলে নোটিফিকেশন পেয়ে যাবেন। লোকেশন ও ব্লুটুথ, এই দুটি ব্যবহার করে এই তথ্য জানাবে কেন্দ্রীয় সরকার। Google Play Store ও Apple Store- থেকে ডাউনলোড করা যাচ্ছে ‘আরোগ্য সেতু’ অ্যাপ।
মঙ্গলবার ট্যুইট করে এক ফরাসি এথিকাল হ্যাকার আরোগ্য সেতু অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এলিয়ট অল্ডারসন নামে সেই হ্যাকার টুক করে লেখেন, '৯ কোটি ভারতীয়র লোকেশনের মত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। যে কোনও সময় কোন‌ও হ্যাকার হাতিয়ে নিতে পারে এই তথ্যগুলি।' তিনি এটাও লেখেন যে, 'রাহুল গান্ধী ঠিক বলেছিলেন'।
advertisement
advertisement
বুধবার সকালেই এর উত্তরে একটি বিবৃতি জারি করল কেন্দ্র। সেই বিবৃতিতে লেখা আছে যে, এথিকাল হ্যাকারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপে তথ্য চুরির সম্ভাবনার কোন‌ও প্রমাণ দিতে পারেননি সেই হ্যাকার। সেই বিবৃতিতে আরোগ্য সেতু টিম জানিয়েছে যে খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য। অ্যাপ ব্যবহারকারীদের লোকেশনের তথ্য প্রকাশ্যে এসে যাবার কোন সম্ভাবনা নেই।
advertisement
এই উত্তর পেয়ে খুব একটা সন্তুষ্ট নয় হ্যাকার লিয়ট অল্ডারসন। ট্যুইট করে তিনি জানান যে এই বিষয় নিয়ে আরও কিছু তথ্য আগামিকাল বৃহস্পতিবার সামনে আনবেন। এর কিছুক্ষণ পর তিনি ফের একটি ট্যুইট করেন, তাতে তিনি প্রশ্ন করেন, "ট্রায়াঙ্গুলেশন কী তা আপনাদের জানা আছে?"
advertisement
বর্তমানে এই অ্যাপটি ব্যবহার করছেন প্রায় ৯০ লক্ষ ভারতীয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সম্পূর্ণ সুরক্ষিত আরোগ্য সেতু অ্যাপ, হ্যাকারকে জবাব কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement