advertisement

সাবধান! আপনার হোয়াটসঅ্যাপেও কেউ নজর রাখতে পারে

Last Updated:

হোয়াটসঅ্যাপ ৷ মেসেজিং অ্যাপ হিসেবে এর চাহিদা এখন তুঙ্গে ৷ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায় ৷ শুধু ইন্টারনেট রিচার্জ থাকলেই হল ৷

#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ ৷ মেসেজিং অ্যাপ হিসেবে এর চাহিদা এখন তুঙ্গে ৷ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায় ৷ শুধু ইন্টারনেট রিচার্জ থাকলেই হল ৷ মনের মানুষের সঙ্গে নির্দ্ধিধায় আপনি চ্যাট করেন ৷ কিন্তু আপনি কি জানেন ? আপনার সেই ব্যক্তিগত চ্যাটের উপর কেউ লুকিয়ে নজর রাখতেই পারে ৷ অবাক হবেন না ৷ ‘চ্যাটওয়াচ’ নামের একটি স্পাই অ্যাপ লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ট্র্যাক করতেই পারে ৷
‘চ্যাটওয়াচ’ নামের অ্যাপটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনলাইন এবং অফলাইন স্টেটাসের উপর নজরদারি চালাবে ৷ এছাড়াও ব্যবহারকারীদের কনট্যাক্টসের উপরেও নজর চালাবে এই মেসেজিং অ্যাপটি ৷ গুগল প্লে স্টোরেই মিলছে এই অ্যাপটি ৷ এই স্পাই অ্যাপটির ডেসক্রিপশনে লেখা রয়েছে ‘চেক ইচ হোয়াটসঅ্যাপ লগইন অ্যান্ড লগআউট ৷’
সম্প্রতি তথ্য ফাঁস নিয়ে সংবাদ শিরোনামে এসেছে ফেসবুক ৷ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য ৷ এবার সেই একই রকমের সমস্যার কবলে হোয়াটসঅ্যাপও ৷ তবে, খুব শীঘ্রই এই চ্যাটওয়াচ ব্লক করবে হোয়াটসঅ্যাপ ৷ এমনটাই শোনা যাচ্ছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সাবধান! আপনার হোয়াটসঅ্যাপেও কেউ নজর রাখতে পারে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement