advertisement

৩০টির বেশি বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করল Google! আপনার ফোনে নেই তো? রইল তালিকা

Last Updated:

Google তাদের প্লে-স্টোর থেকে ৩০টির বেশি প্রতারণামূলক অ্যাপ সরিয়ে দিল৷ ওই অ্যাপগুলিকে ব্যানও করে দিয়েছে Google ৷

#কলকাতা: প্লে-স্টোরে অ্যাপ-এর ছড়াছড়ি৷ নানা লোভনীয় অফারের সেই সব অ্যাপ-এর ডাউনলোডও দেদার৷ কিন্তু আদতে বহু অ্যাপই আপনার ফোনের জন্য বিপজ্জনক৷ বড়সড় প্রতারণার শিকার হতে পারেন৷ তাই Google তাদের প্লে-স্টোর থেকে ৩০টির বেশি প্রতারণামূলক অ্যাপ সরিয়ে দিল৷ ওই অ্যাপগুলিকে ব্যানও করে দিয়েছে Google৷
সংস্থার তরফে জানানো হয়েছে, এই অ্যাপগুলি আনওয়ান্টেড বিজ্ঞাপনের লিঙ্ক পুশ করা, ব্যবহারকারীকে না জানিয়ে অন্য ব্রাউজারে নিয়ে চলে যাওয়ার মতো বেআইনি কাজ করছিল৷ গুগল-এর তরফে জানানো হয়েছে, যদি কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ওই অ্যাপ তাঁর স্মার্টফোনে ইনস্টল করে থাকেন, তা হলে তা অবলিম্বে আন-ইনস্টল করে ফেলুন৷ নিরাপত্তার স্বার্থে৷
Representative Image Representative Image
advertisement
advertisement
এই অ্যাপগুলি মূলত সৌন্দর্য ও সেলফি-র বাজারকে টার্গেট করে তৈরি করা হয়েছিল৷ ২০১৯ সালের জানুয়ারিতে এগুলি গুগল প্লে স্টোরে আপলোড করা হয়৷
গুগল-এর সিকিউরিটি সার্ভিস এই অ্যাপগুলিকে চিহ্নিত করেছে৷ তারপরেই সব ডিলিট করে দিয়েছে৷ দেখা গিয়েছে অ্যাপগুলি ৫ লক্ষ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে৷
রিপোর্ট অনুযায়ী, ৩৮টি অ্যাপ এখন ব্লক করা হয়েছে৷ সেগুলি প্লে স্টোর থেকে সরিয়েও দেওয়া হয়েছে৷ কিন্তু তাতেও আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ, অ্যাপগুলি ইতিমধ্যেই মোট কয়েক লক্ষ বার ডাউনলোড করা হয়েছে৷ বেশির ভাগই সেলফি বা বিউটি অ্যাপ৷
advertisement
কোন কোন অ্যাপ বিপজ্জনক, রইল গুগল-এর দেওয়া তালিকা:
-- Yoroko Camera
-- Solu Camera
-- Lite Beauty Camera
-- Beauty Collage Lite
-- Beauty & Filters Camera
-- Photo Collage & Beauty Camera
-- Beauty Camera Selfie Filter
-- Gaty Beauty Camera
-- Pand Selife Beauty Camera
-- Caoon Photo Editor & Selfie Beauty Camera
advertisement
-- Benbu Selife Beauty Camera
-- Pinut Selife Beauty Camera & Photo Editor
-- Mood Photo Editor & Selife Beauty Camera
-- Rose Photo Editor & Selfie Beauty Camera
-- Selife Beauty Camera & Photo Editor
-- Fog Selife Beauty Camera
-- First Selife Beauty Camera & Photo Editor
-- Vanu Selife Beauty Camera
advertisement
-- Sun Pro Beauty Cameraa
-- Funny Sweet Beauty Camera
-- Little Bee Beauty Camera
-- Beauty Camera & Photo Editor Pro
-- Grass Beauty Camera
-- Ele Beauty Camera
-- Flower Beauty Camera
-- Best Selfie Beauty Camera
-- Orange Camera
-- Sunny Beauty Camera
-- Pro Selfie Beauty Camera
advertisement
-- Selfie Beauty Camera Pro
-- Elegant Beauty Cam-2019
এই অ্যাপগুলি যদি আপনার ফোনে থাকে, তা হলে অবিলম্বে আনইনস্টল করে ফেলুন৷ এগুলিকে বিপজ্জনক তকমা দিয়েছে গুগল৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩০টির বেশি বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করল Google! আপনার ফোনে নেই তো? রইল তালিকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement