advertisement

OnePlus 8 Pro-এর চমক X-ray Vision Filter, প্লাস্টিক বা জামার ভিতরেও দেখা যাবে স্পষ্ট !

Last Updated:

নতুন OnePlus 8 Pro-তে রয়েছে ‘এক্স-রে ভিশন’ ক্যামেরা ৷ যার মাধ্যমে প্লাস্টিক বা জামার ভিতরের জিনিস স্পষ্ট দেখা যায় বাইরে থেকেই ৷

#কলকাতা: বিশ্বজুড়ে প্রতিনিয়তই স্মার্টফোনের পাশাপাশি নতুন নতুন গ্যাজেট তৈরি হচ্ছে ৷ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে প্রত্যেক সংস্থাই নতুন কিছু দিতে চায় গ্রাহকদের ৷ এবার ওয়ান প্লাস তাদের নতুন স্মার্টফোনের সঙ্গে এমন এক ফিচার বাজারে এনেছে, যা সত্যি চমকে দেওয়ার মতো ৷ নতুন OnePlus 8 Pro-তে রয়েছে ‘এক্স-রে ভিশন’ ক্যামেরা ৷ যার মাধ্যমে প্লাস্টিক বা জামার ভিতরের জিনিস স্পষ্ট দেখা যায় বাইরে থেকেই ৷
এ যেন মিস্টার ইন্ডিয়ার সেই চশমার মতো ৷ যে চশমা পরলেই সব ‘এক্স রে’-র মতো দেখা যায় স্পষ্ট ৷ ওয়ান প্লাস এইট প্রো-র ক্যামেরায় রয়েছে একটি বিশেষ ইনফ্রারেড সেনসর ৷ যার মাধ্যমেই কোনও কালো রঙের জিনিস বা ছোট জিনিস ‘সি থ্রু’ করা সম্ভব হচ্ছে সহজেই ৷ এর জন্য ফোনের ক্যামেরা অন করে “Photochrom” কালার ফিল্টার খুলে কোনও কালো জিনিসের উপর ধরলেই একেবারে ম্যাজিক ! জিনিসটার ভিতরে কী আছে ৷ দেখা যাবে স্পষ্ট ৷ যদিও ব্যবহার করে দেখা গিয়েছে খুব পাতলা কোনও কালো প্লাস্টিকের জিনিস ভেদ করতেই সক্ষম ওয়ান প্লাসের এই বিশেষ ফিল্টার ৷ যেমন টিভি রিমোট বা হাল্কা কোনও জিনিস ৷ কিন্তু ডিএসএলআর ক্যামেরা বা টিভির মতো মোটা ও শক্ত জিনিস ভেদ করতে সক্ষম নয় এই ফিল্টার ৷ জামার ভিতরেও দেখার বিষয়টিতে অবশ্য খুব বেশি ‘হিট’ নয় এই প্রডাক্ট বলেই মত বিশেষজ্ঞদের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus 8 Pro-এর চমক X-ray Vision Filter, প্লাস্টিক বা জামার ভিতরেও দেখা যাবে স্পষ্ট !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement