advertisement

PUBG নিষিদ্ধ অ্যাপ-তালিকায় নেই, জেনেই TikTok আসক্তদের নিয়ে রসিকতা শুরু ট্যুইটারে!

Last Updated:

TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷

সোমবার রাতে সম্ভবত অনলাইন গেম প্রেমী বহু ভারতীয় রাতে সাধ্যমতো এলাহি ভোজের আয়োজন করলেন৷ অন্তত পাতে না হলেও, মনে তো অবশ্যই ফূর্তির শেষ নেই৷ যার প্রতিফলন ট্যুইটারে তুমুল রসিকতা৷ কথা হচ্ছে, TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷
advertisement
সোমবার সন্ধ্যায় TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করতেই, সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েন PUBG ব্যবহারকারীরা৷ প্রথমে অনেকেই ভেবেছিল, PUBG হয়তো চিনা অ্যাপ৷
advertisement
পরে দেখা যায়, PUBG চিনা অ্যাপ নয়৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেন গেমাররা৷ শুরু হয়ে গিয়েছে মিম৷ ট্যুইটারে TikTok ব্যবহারকারীদের উদ্দেশে চরম রসিকতা শুরু করেছেন নেটিজেনরা৷
advertisement
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷ নিষিদ্ধ হওয়া এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷
advertisement
PUBG তৈরি করেছেন ব্রেনডেন গ্রিনে নামে এক ব্যক্তি৷ তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা৷ ফলে চিনা অ্যাপ তালিকায় স্বাভাবিক ভাবেই PUBG নেই৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
PUBG নিষিদ্ধ অ্যাপ-তালিকায় নেই, জেনেই TikTok আসক্তদের নিয়ে রসিকতা শুরু ট্যুইটারে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement