advertisement

Google Pixel 7 Series: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ প্রো, দেখে নিন কবে প্রি-অর্ডার

Last Updated:

Google পিক্সেল ৭ এবং Google পিক্সেল ৭ প্রো ফোনে ডিজাইন অনেকটাই পিক্সেল ৬ ফোনের মতো হতে পারে

বাজারে আসতে চলেছে Google-এর পিক্সেল ৭ স্মার্টফোন। তেমনই ইঙ্গিত মিলেছে সংস্থার তরফে। সম্প্রতি Google-এর তরফে একটি টিজার রিলিজ করা হয়েছে। সেই টিজার ভিডিও-য় দেখা যাচ্ছে একটি পিক্সেল ৭ প্রো ফোন। যা নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। রহস্য রেখে Google-এর টিজার ভিডিও-টিতে শেষ পর্যন্ত পিক্সেল ৭ প্রো ফোনটিকে ঝাপসা দেখানো হয়েছে।
Google-এর এই ফোন নিয়েই আম জনতার মধ্যে এমনিতেই উৎসাহ রয়েছে। সকলেই জানতে চান Google তাদের এই পিক্সেল ৭ প্রো ফোনে কী কী নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। Google এই বছরের শুরুতেই তাদের আই/ও ২০২২-এ নতুন এই ফোনের ডিজাইন সম্পর্কে জানিয়ে দিয়েছিল। Google-এর লঞ্চ করা টিজার ভিডিও-র একদম শেষে এই ফোনের পিছনের অংশ কিছুটা দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
জানা গিয়েছে, Google পিক্সেল ৭ এবং Google পিক্সেল ৭ প্রো ফোনে ডিজাইন অনেকটাই পিক্সেল ৬ ফোনের মতো হতে পারে। কিন্তু, পিক্সেল ৭ সিরিজের ফোনে ক্যামেরা মডিউলের নকশা নতুন করে তৈরি করা হয়ে থাকতে পারে। পিক্সেল ৭ সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে মেটালিক ক্যামেরা মডিউল যা পুরোটাই কালো রঙের। সেখানেই ব্যবহার করা হতে পারে ক্যামেরা লেন্সের জন্য একটি অথবা দু’টি কাটআউট। Google পিক্সেল ৭ সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে সেকেন্ড জেনারেশন Google টেনসর।
advertisement
advertisement
Google-এর নিজস্ব চিপসেট ব্যবহার করা হতে পারে এই ফোনে, যা Samsung-এর সঙ্গে যৌথ ভাবে ডিজাইন করা হয়েছে। Google-এর তরফে জানানো হয়েছে যে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো— দু’টি ফোনই পাওয়া যাবে তিনটি রঙের মডেলে। পিক্সেল ৭ প্রো পাওয়া যাবে ‘অবসিডিয়ান’, ‘স্নো’ এবং ‘হ্যাজেল হোয়াইট’—এই তিন রঙে। অন্যদিকে পিক্সেল ৭ ফোন পাওয়া যাবে ‘অবসিডিয়ান’, ‘স্নো’ এবং ‘লেমন গ্রাস’ রঙে।
advertisement
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
চলতি বছরের শুরুতেই Google-এর আই/ও ২০২২ অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই জানানো হয়েছিল Google এই বছরেই লঞ্চ করতে পারে Google পিক্সেল ৭ সিরিজের ফোন। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর Google-এর ইভেন্টেই লঞ্চ করা হবে Google পিক্সেলের ৭ সিরিজের ফোন। Google-এর সেই অনুষ্ঠানেই লঞ্চ করা হতে পারে ‘পিক্সেল ওয়াচ’ও। জানা গিয়েছে ৬ অক্টোবর Google পিক্সেল ৭ সিরিজের ফোন লঞ্চ করার দিনেই সেটি প্রিঅর্ডার করতে পারবে গ্রাহকেরা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Pixel 7 Series: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ প্রো, দেখে নিন কবে প্রি-অর্ডার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement