advertisement

সামনে এল iPhone 12-এর ব্যাটারির স্পেসিফিকেশন, ভারতেই তৈরি হতে পারে iPhone 12 pro?

Last Updated:

ভবিষ্যতে চিন ছাড়াও ভারত ও ব্রাজিলের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হতে চলেছে iPhone 12 Pro

দিন কয়েক আগে বাজারে এসেছে iPhone 12 । এ বার এই বহু প্রতীক্ষিত ফোন নিয়ে একাধিক তথ্য সামনে এল। ব্রাজিলের এক ওয়েবসাইটের তরফে তুলে ধরা হল iPhone মডেলগুলির ব্যাটারি পারফরম্যান্স সংক্রান্ত একটি পরিসংখ্যান। ব্রাজিলের টেলিকম অপারেটর অ্যান্টানেল জানাল iPhone-এর কোন সিরিজের ব্যাটারি ব্যাকআপ কেমন! পাশাপাশি জানানো হল, অদূর ভবিষ্যতে চিন ছাড়াও ভারত ও ব্রাজিলের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হতে চলেছে iPhone 12 Pro।
এ নিয়ে ব্রাজিলের ওয়েবসাইট Technoblog-র তরফে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে iPhone-এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটি তুলনা টানা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, iPhone 12 Mini-তে ২,২২৭ mAh ব্যাটারি রয়েছে। যা iPhone SE-র ১,৮২১ mAh ব্যাটারি ইউনিট থেকে অনেকটা বড়। অন্য দিকে, iPhone 12-এর ২,৮১৫ mAh ব্যাটারি রয়েছে। যা আবার iPhone 11-এর ৩,১১০ mAh ব্যাটারি ইউনিট থেকে অল্পবিস্তর কম। তবে এই রিপোর্টে iPhone 12 Pro ও Pro Max মডেলের ব্যাটারি ক্যাপাসিটির কোনও উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, iPhone 12 Mini নিয়ে Apple-এর ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে, একবার চার্জ করলেই ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে-ব্যাকে সক্ষম এই ফোন। অন্য দিকে, ১৭ ঘণ্টা পর্যন্ত পরিষেবা দিতে পারে iPhone 11। এ ক্ষেত্রে iPhone 12 ও iPhone 12 Pro প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত পরিষেবা দিতে পারে বলেও দাবি করেছে Apple। আর এই তথ্য থেকেই ইতিমধ্যে নিজেদের iPhone-এর ব্যাটারি সার্ভিস নিয়ে সচেতন হতে শুরু করেছেন ব্যবহারকারীরা। নানা জল্পনাও শুরু হয়েছে।
advertisement
ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি আরও একটি নতুন তথ্য উঠে এসেছে। Technoblog-র তরফে প্রকাশিত খবর অনুযায়ী, চিন ছাড়াও এ বার ভারত ও ব্রাজিলের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হবে iPhone 12 Pro। উল্লেখ্য, এ বছর জুলাই মাসেই ভারতে প্রথমবার iPhone 11 তৈরি শুরু করে Apple। তবে iPhone 11 ছাড়াও ইতিমধ্যে ভারতের স্থানীয় বাজারে iPhone XR, iPhone 6S, iPhone 7 ও বহু পুরনো iPhone SE তৈরি হয়েছে।
advertisement
advertisement
১৪ অক্টোবর Apple-এর তরফে লঞ্চ করা হয় iPhone 12। এ ক্ষেত্রে চারটি মডেলে পাওয়া যাবে iPhone12 । iPhone 12 মিনির স্ক্রিনের সাইজ হবে ৫.৪ ইঞ্চি। iPhone12-এর স্ক্রিন সাইজ হবে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro মডেলেরও একই স্ক্রিন সাইজ। তবে iPhone 12 Pro Max-এর স্ক্রিন সাইজ হবে ৬.৭ ইঞ্চি। 5G সাপোর্টের পাশাপাশি Apple-এর নতুন সিরিজে A14 বায়োনিক চিপ থাকছে। iPhone11-এর মতো একই ক্যামেরা রেঞ্জে পাওয়া যাবে iPhone 12-এ। তবে iPhone 12 Pro ও Pro Max মডেলে থাকছে ট্রিপল ক্যামেরা ইউনিট। এর পাশাপাশি এই ফোনে রয়েছে লাইডার সেন্সর ও Apple-এর সুপার রেটিনা XDR ডিসপ্লে প্যানেল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সামনে এল iPhone 12-এর ব্যাটারির স্পেসিফিকেশন, ভারতেই তৈরি হতে পারে iPhone 12 pro?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement