advertisement

জিও গ্রাহকদের জন্য সুখবর !

Last Updated:

জিও গ্রাহকদের সুখবর নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ৷

#মুম্বই:  জিও-র সামার সারপ্রাইজ অফারে জল ঢেলে দিয়েছিল ট্রাই ৷ জিওকে সোজা জানিয়ে দেয়, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকে নিষেধাজ্ঞা জারি করে ট্রাই ৷ জিও-র তরফে জানানো হয় যে তারা ট্রাইয়ের নির্দেশ মেনে নেবে ৷ এবং তা মেনে নিয়ে এই অফারটি প্রত্যাহার করা হয় ৷
এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বাকি মোবাইল সংস্থাগুলি ৷ কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না ৷ কারণ গ্রাহকদের জন্য আরও একটা নতুন দুর্দান্ত অফার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ নাম ‘জিও ধন ধনা ধন অফার’ ৷ এই অফারে মাত্র ৩০৯ ও ৫০৯ টাকার রিচার্জ করলেই ফের দারুণ সব  সুবিধা পাচ্ছেন জিও-র গ্রাহকরা ৷
advertisement
এই অফারটি লঞ্চ করার পর প্রতিদ্বন্দী টেলিকম সংস্থাগুলি অভিযোগ জানায় যে এই অফারটিও সামার সারপ্রাইজের মত ৷ কেবল নাম বদল করে তা ফের বাজারে এনেছে মুকে আম্বানির সংস্থা ৷ ট্রাইয়ের কাছে তারা ফের এই বিষয়ে অভিযোগ জানায় ৷
advertisement
এরপর থেকেই জিও গ্রাহকরা আশঙ্কায় ছিল যে সামার সারপ্রাইজের মতো ধন ধনা ধন অফার বাতিল না করে দেয় ট্রাই ৷ তবে জিও গ্রাহকদের সুখবর নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ৷ ট্রাইয়ের একটি রিপোর্টে জানানো হয়েছে 'ধন ধনা ধন অফার'কে তারা ছাড়পত্র দিয়েছে ৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এই অফারে কোনও সমস্যা নেই ৷ এই অফারটি অনেকাংশেই সামার সারপ্রাইজের চেয়ে আলাদা ৷ তাই জিও গ্রাহকরা নিশ্চিন্তে এই অফারের সুবিধা নিতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও গ্রাহকদের জন্য সুখবর !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement