advertisement

সবাইকে টেক্কা দিতে এবার স্যাটেলাইট ফোন আনছে বিএসএনএল

Last Updated:

মোবাইল ফোন পরিষেবাকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে ফোর জি ৷

#নয়াদিল্লি: মোবাইল ফোন পরিষেবাকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে ফোর জি ৷ তবে এবার আর ফোর জি নয়, সব কিছু ঠিকঠাক চললে, কমিউনিকেশনে বিপ্লব আনতে চলেছে বিএসএনএল ৷ আগামী দু’বছরের মধ্যে সাধারণ মানুষের হাতে বিএসএনএল আনতে চলেছে স্যাটেলাইট ফোন !
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএনএলের চেয়্যারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যেই সাধারণ মানুষের হাতে হাতে স্যাটেলাইট ফোন পৌঁছে দেওয়ার মতো অবস্থায় চলে আসতে পারব আমরা ৷ ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গনাইজেশন-এর কাছে আবেদন করেছি। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে ৷ ’
অনুপম শ্রীবাস্তবের কথা অনুাযায়ী, এই স্যাটেলাইট ফোনের সাহায্যে কথা বলাটা আরও দ্রুত ও সুবিধাজনক হবে ৷ শুধু তাই নয়, প্লেন ও জাহাজের মধ্যে থেকেও ব্যবহার করা যাবে এই স্যাটেলাইট ফোন ৷
advertisement
advertisement
তবে প্রাথমিকভাবে এই স্যাটেলাইট ফোন গুলোর দাম হবে ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ৷ পরে অবশ্য বাজারে চাহিদার ওপর নির্ভর করে ফোনের দাম কমানো হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সবাইকে টেক্কা দিতে এবার স্যাটেলাইট ফোন আনছে বিএসএনএল
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement