advertisement

জিও-কে হারাতে এবার বিএসএনএলের নতুন তিনটি প্ল্যান

Last Updated:

৩৩৩ ও ৩৯৫ টাকার মধ্যে তিনটি নতুন প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল ৷

#নয়াদিল্লি: জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল ৷ টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ এবার সেই পথেই হাঁটল বিএসএনএল ৷
৩৩৩ ও ৩৯৫ টাকার মধ্যে তিনটি নতুন প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল ৷ যাতে প্রত্যেক দিন ৩ জিবি ডেটার সঙ্গে মিলবে ফ্রি ভয়েস কলিংয়ের পরিষেবা ৷ এই প্ল্যানগুলির নাম দেওয়া হয়েছে ‘খোল কে বোল’, ‘নহলে পে দোহলা’, ‘ট্রিপল এস’।
সংস্থার তরফে এটি বিবৃতিতে জানানো হয়েছে ৩৩৩ টাকার অফারে প্রতিদিন ৩ জিবি ৩ জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।এই প্যাকের বৈধতা ৯০ দিন। অথার্ৎ ৩৩৩ টাকায় ২৭০ জিবি হাই স্পিড ৩জি ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকরা ৷ মাত্র ১.২৩ টাকায় মিলবে ১ জিবি ডেটা ৷
advertisement
advertisement
দিল খোল কে বোল প্ল্যানে রিচার্জ করতে হবে ৩৪৯ টাকার ৷ এতে গ্রাহক প্রতিদিন ২ জিবি ৩জি ডেটার সঙ্গে পাবেন আনলিমিটেড এসটিডি ও আইএসডি কলের সুযোগ।
অন্যদিকে, ‘নহলে পে দোহলা’ অফারের সুবিধা পেতে ৩৯৫ টাকা রিচার্জ করতে হবে। বিএসএনএল নেটওয়ার্কে ৩,০০০ মিনিট ও অন্য নেটওয়ার্কে ১,৮০০ মিনিট কল টাইম ছাড়াও পাবেন দিনে ৩ জি স্পিডে ২ জিবি ডেটা। এই অফারের বৈধতা ৭১ দিন।
advertisement
পাশাপাশি ৩৩৯ টাকার প্ল্যানে পরিবর্তন এনেছে সংস্থা ৷ এই অফারে ২জিবি-র বদলে ৩ জিবি দেবে বিএসএনএল
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-কে হারাতে এবার বিএসএনএলের নতুন তিনটি প্ল্যান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement