advertisement

পর্ণ সাইট খুললেই বেজে উঠবে ভক্তিমূলক গান

Last Updated:

পর্ণোগ্রাফি দেখা আটকাতে আসছে নতুন অ্যাপ ৷ অভিনব এই প্রযুক্তি নিয়ে আসতে চলেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷

#লখনউ: পর্ণোগ্রাফি দেখা আটকাতে আসছে নতুন অ্যাপ ৷ অভিনব এই প্রযুক্তি নিয়ে আসতে চলেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷ পর্ণোগ্রাফি সাইট খুললেই নাকি বেজে উঠবে ভক্তিমূলক গান ৷ সম্প্রতি এমনই একটি অ্যাপ তৈরি করতে ব্যস্ত গবেষকরা ৷ নাম দেওয়া হয়েছে ‘‌হর হর মহাদেব।’‌
পর্ণ বা নিষিদ্ধ সাইটে বল্ক করার অভিনব উদ্যোগ নিয়েছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সায়েন্সেসের নিউরোলজিস্ট ডঃ বিজয়নাথ মিশ্র এবং তাঁর সহকারীরা। পাশাপাশি এরকম কোনও লিঙ্কে মোবাইল থেকে ক্লিক করলে ভবিষ্যতে তা চিরতরে ব্লকও করে দেওয়া হবে ৷
অনেকসময় না জেনেও ভুল লিঙ্কে ক্লিক করে অপ্রস্তুত হয়ে পড়তে হয় ৷ তবে এখন আর চিন্তা নেই ৷ কারণ নিষিদ্ধ লিঙ্কে ক্লিক করে বেজে উঠবে ভক্তিমূলক গান ৷
advertisement
advertisement
এই অ্যাপটি প্রায় ৩৮০০ টি সাইট ব্লক করতে সক্ষম ৷ ভবিষ্যতে আরও আপডেট করা হবে অ্যাপটি ৷ তখন ব্লক করার ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। আপনাকে কেবল ডাউনলোড করেই রেজিস্টার করতে হবে। তারপর বাকি কাজ করে নেবে এই অ্যাপটিই। এরপর থেকে নিষিদ্ধ ওয়েবসাইটটি তো খুলবেই না। দ্বিতীয়ত, শুরু হয়ে যাবে ভক্তিগীতি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পর্ণ সাইট খুললেই বেজে উঠবে ভক্তিমূলক গান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement