advertisement

মাত্র ১৪ টাকায় এবার করুন আনলিমিটেড কল

Last Updated:

রিল্যায়েন্স জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ প্রতিযোগিতার বাজারে গ্রাহক টানতে একের পর এক নতুন অফার নিয়ে আসছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ সস্তায় আকর্ষণীয় ডেটা প্ল্যান ৷

#নয়াদিল্লি: রিল্যায়েন্স জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ প্রতিযোগিতার বাজারে গ্রাহক টানতে একের পর এক নতুন অফার নিয়ে আসছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ সস্তায় আকর্ষণীয় ডেটা প্ল্যান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এখন তাদের মূল লক্ষ্য ৷
প্রতিযোগিতায় টিকে থাকতে এবার মাঠে নেমে পড়েছে এয়ারসেল ৷ সম্প্রতি ১৪ ও ২৪৯ টাকার দুটি আর্কষণীয় অফার বাজারে নিয়ে এসেছে এয়ারসেল ৷ এই অফারের মাধ্যমে সারা দেশে আনলিমিটেড কল করা যেতে পারবে ৷
১৪ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ফ্রি লোকাল কল করতে পারবেন ৷ যে কোনও মোবাইল নেটওয়ার্কে এক কল করা যেতে পারে ৷ এর ভ্যালিডিটি একদিনের জন্য ৷ ১৪ টাকার রিচার্জ করলে সেই দিন আপনি বিনামূল্যে যত ইচ্ছে কথা বলতে পারবেন ৷
advertisement
advertisement
২৪৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ফ্রি কল করার পাশাপাশি আনলিমিটেড ২ জিবি ডেটাও ব্যবহার করতে পারবেন ৷ যদি আপনি ৪জি ব্যবহারকারী হন তাহলে আপনি পাবেন ১.৫ জিবি ডেটা ৷ এই প্যাকটির ভ্যালিডিটি রয়েছে ২৪ দিনের জন্য ৷
এসারসেলের চিফ মার্কেটিং আধিকারিক অনুপম বাসুদেব জানিয়েছেন, গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন দুটি প্ল্যান লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ গ্রাহকদের সস্তায় ফ্রি কলিংয়ের পরিষেবা দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য ৷
advertisement
এর আগেও এরকম প্ল্যান লঞ্চ করেছিল এয়ারসেল ৷ ১৪৯ টাকায় ৯০ দিনের জন্য এয়েরসেল থেকে এয়ারসেলে ফ্রিতে কল করার সুবিধা দেওয়া হয়েছিল গ্রাহকদের ৷ পাশাপাশি তিন মাসের জন্য প্রত্যেক মাসে ১৫,০০০ সেকেন্ড মিলবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ১৪ টাকায় এবার করুন আনলিমিটেড কল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement