advertisement

বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !

Last Updated:
#মুম্বই: সুস্মিতা সেন মানেই জীবনের সব অঙ্ককে বদলে দেওয়ার এক কাহিনি ৷ প্রাক্তন বিশ্ব সুন্দরী ভীষণভাবেই স্বাধীনচেতা ৷ প্রথম জীবন থেকেই সেই বার্তা দিয়েছেন তিনি ৷ এবার নিজের প্রেমিককেই বেছে নিলেন তাঁর মেয়ের বাবা হিসেবে ৷ আবারও প্রমান করলেন তিনি অনেকের থেকেই আলাদা ৷
সুস্মিতা সেনের দুই মেয়ে ৷ রেনে ও আলিশা ৷ দু’জনকেই দত্তক নিয়েছেন তিনি ৷ একাই মানুষ করছেন সন্তানদের ৷ মায়ের দায়িত্ব পালন করছেন অনেক বছর ধরে ৷ সন্তান ধারণ না করেও মা হওয়া যায় তিনি বুঝিয়েছেন সমাজকে ৷ তবে তার থেকেও যে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন তা হল মা হতে গেলে বিয়ে করা বাধ্যতামূলক নয় ৷ সমাজের ভয় তিনি কোনও  দিন পাননি ৷ তাই তো এমন নির্ভিক সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন ৷
advertisement
advertisement
এখন তাঁর জীবনে নতুন অধ্যয় ৷ প্রেমে পড়েছেন সাংঘাতিকভাবে ৷ পাত্র রোহমন শল ৷ এতটা তো সবাই জানেন ৷ কিন্তু এবার সেই প্রেমিককেই তিনি নিজের সন্তানের বাবার মর্যাদা দিলেন ৷ বিয়ে প্রতিষ্ঠানের ওপর খুব বিশ্বাস নেই সুস্মিতার কিছুদিন আগেই এমন একটি পোস্ট করেছিলেন ৷ এবার তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মনে প্রাণে তিনি এমনই বিশ্বাস করেন ৷ তাই তো প্রেমিক রোহমন শল এখন থেকে তাঁর মেয়ে আলিশার বাবা ৷
advertisement
মেয়ের স্কুলের স্পোর্টেস তার বাবা হিসেবেই অংশগ্রহণ করেন সুস্মিতার প্রেমিক ৷ সুস্মিতা নিজেই ইনস্টাগ্রামে রোহমনকে আলিশার বাবা মনে লিখেছেন ৷ তিনি গর্বিত যে মেয়ের স্কুলের স্পোর্টসে বাবা রোহমনও জিতলেন একটি দৌড় প্রতিযোগিতায় ৷ প্রাক্তন বিশ্বসুন্দরীর এই পোস্টের পর থেকেই চর্চা শুরু হয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement