advertisement

WPL 2026 Final RCB Vs DC: ৩ ফাইনাল হারের ক্ষত! এবার ট্রফি চাই-ই-চাই দিল্লির, সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি

Last Updated:

WPL 2026 Final RCB Vs DC: চার সপ্তাহের রোমাঞ্চকর লড়াইয়ের পর উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬ পৌঁছে গেছে তার একেবারে শেষ ল্যাপ মেগা ফাইনালে। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ভাদোদরায় ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস।

News18
News18
চার সপ্তাহের রোমাঞ্চকর লড়াইয়ের পর উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬ পৌঁছে গেছে তার একেবারে শেষ ল্যাপ মেগা ফাইনালে। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ভাদোদরায় ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। জেমাইমা রড্রিগেজের নেতৃত্বে ক্যাপিটালসরা ইতিহাস গড়ার লক্ষ্যে নামবে। এর আগে টানা তিনবার রানার্স-আপ হয়ে শেষ করেছিল দলটি। ট্রফি ভাগ্য সাথ দেয়নি। এবার ভাগ্য বদলাতে নামছে দিল্লি ক্যাপিটালস।
ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে দারুণ জয় দিয়ে প্রতিযোগিতায় কামব্যাক করে দিল্লি। এরপর জেমাইমা অ্যান্ড কোং ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার এলিমিনেটরে গুজরাত জায়ান্টসকে বিধ্বস্ত করে। এবার তাদের সামনে শক্তিশালী আরসিবি। লিগ পর্বে আট ম্যাচের মধ্যে ছয়টিতে জয় তুলে নিয়ে প্লে-অফে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বেঙ্গালুরু শিবির। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছে স্মৃতি মন্ধনার দল।
advertisement
প্রথম রাউন্ডে ক্যাপিটালসের বিরুদ্ধে ১–১ ফল করেছিল স্মৃতি মান্ধানার দল। তবে ২০২৪ সালের একই প্রতিযোগিতায় দিল্লিতে অনুষ্ঠিত ফাইনালে ক্যাপিটালসকে আট উইকেটে হারানোর সুখস্মৃতিও রয়েছে আরসিবিএর। এবার বদলার ম্যাচ দিল্লি ক্যাপিটালসের সামনে। ফলে টানটান ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: গ্রেস হ্যারিস, স্মৃতি মন্ধানা (অধিনায়ক), জর্জিয়া ভল, রাধা যাদব, রিচা ঘোষ (উইকেটকিপার), নাদিন ডি ক্লার্ক, পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাটঘরে, শ্রেয়াঙ্কা পাটিল, লরেন বেল।
advertisement
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শেফালি বর্মা, লিজেল লি (উইকেটকিপার), লরা উলভার্ট, জেমাইমা রড্রিগেজ (অধিনায়ক), মারিজানে কাপ, চিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মণি, শ্রী চরনি, নন্দিনী শর্মা।
ভাদোদরা পিচ রিপোর্ট: টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে এসেও ভাদোদরার বিসিএ স্টেডিয়ামের পিচে গতি কমার তেমন লক্ষণ দেখা যায়নি। গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস এলিমিনেটরে প্রথমে ব্যাট করে জায়ান্টসরা ১৬০-এর বেশি রান তোলে, আর ক্যাপিটালসরা ১৬ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফাইনালেও ভালো ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা করা যায়।
advertisement
ম্যাচ প্রেডিকশন: দিল্লি ক্যাপিটালস দুরন্ত প্রত্যাবর্তন করলেও, কাগজে-কলমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই শক্তিশালী দল বলে মনে হচ্ছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্স করে স্পষ্ট ফেভারিট হিসেবেই ফাইনালে উঠেছে আরসিবি। তবে বড় ম্যাচে শেষ পর্যন্ত স্নায়ূর লড়াইয়ে কোন দল এগিয়ে থাকে সেটাও দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2026 Final RCB Vs DC: ৩ ফাইনাল হারের ক্ষত! এবার ট্রফি চাই-ই-চাই দিল্লির, সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement