advertisement

মেসির অবসর ঘোষণায় স্তব্ধ আর্জেন্টিনা

Last Updated:

গুডবাই আর্জেন্টিনা। শতবর্ষের কোপায় চিলির কাছে হেরে দেশের জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিলেন লিও মেসি।

#নিউ জার্সি:  গুডবাই আর্জেন্টিনা। শতবর্ষের কোপায় চিলির কাছে হেরে দেশের জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিলেন লিও মেসি। নিউ জার্সিতে দেশের হয়ে মেসির অবসর ঘোষণায় কেঁপে গেল গোটা ফুটবল বিশ্ব। মেসি বিদায়ে স্বভাবতই শোকস্তব্ধ বুয়েনস আয়ার্স।
বিধ্বস্ত, বিপন্ন, নাকি... এই অবয়বে আজ হয়তো কোনও বিশেষণই খাপ খায় না। শূন্য চোখে তখন হয়তো ভেসে উঠছিল রঙিন কিছু স্মৃতি। হয়তো মনে পড়ে যাচ্ছিল মারাদোনার মুখটা। হয়তো সেই কথাটা, এবার কাপটা নিয়ে ফিরো...।
১২ মাস আগে স্যান্টিয়াগোতে তিনিই ছিলেন একমাত্র গোলদাতা। আর ১২ মাস পর তাঁর পায়ে কথা বলল না বল। লজ্জায়, ঘৃণায়, যন্ত্রণায় মুখ ঢাকলেন মহানায়ক। কোপা হেরে মেসিকেও হারাল আর্জেন্টিনা। হয়তো অনেক ভেবে, অনেক বুঝে মেটলাইফ থেকে বেরোনোর পর দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন লিও মেসি।
advertisement
advertisement
messi_2706getty_875
তাঁর এবং দেশের জন্য এটা এক কঠিন সময়, কিন্তু তাঁর পক্ষে দেশকে আর কিছুই দেওয়ার নেই। এই কোপা জেতার জন্য তাঁর চেষ্টার কোনও ক্রটি ছিল না। চারবার ফাইনাল খেলেছেন। কিন্তু কোনও দিন নিজেকে চ্যাম্পিয়ন বলে দাবি করতে পারবেন না।
রাজপুত্রের এই সিদ্ধান্তে স্তব্ধ বুয়েনস আয়ার্স। হতভম্ব আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো। এই কারণে হয়তো তিনি লিও মেসি। সোয়ারবিং জিরো থেকে অবসর ঘোষণা, কখনই  কাউকে বুঝতে দেন না। গুডবাই আর্জেন্টিনা, গুডবাই লিও মেসি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির অবসর ঘোষণায় স্তব্ধ আর্জেন্টিনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement