advertisement

দেখুন ভিডিও: হৃতিক-শাহরুখ সেজে ইনস্টাগ্রামে ঝড় তুলছেন ডেভিড ওয়ার্নার

Last Updated:

ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলার পাশাপাশি ইনস্টাগ্রামও মাতিয়ে রাখতে জানেন ডেভিড ওয়ার্নার৷ তাঁর অধিকাংশ ভিডিও-তেই রয়েছে বলিউডের প্রভাব৷

#সিডনি:  ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলার পাশাপাশি ইনস্টাগ্রামও মাতিয়ে রাখতে জানেন ডেভিড ওয়ার্নার৷ তাঁর অধিকাংশ ভিডিও-তেই রয়েছে বলিউডের প্রভাব৷ ৫০ লক্ষের বেশি মানুষ ফলো করেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারকে৷
৩৪ বছরের ক্রিকেটার রিফেস অ্যাপ ব্যাবহার করে কখনও হৃতিক রোশন তো কখনও আমির খান হয়ে উঠছেন৷ এবার তিনি মুখ বদলের খেলায় বলিউড বাদশা শাহরুখ খানকে বেছে নিলেন৷ কিং খানের ব্লকবাস্টার ছবি 'ডন-টু'-র একটি অ্যাকশন সিকোয়েন্সে  নিজের মুখ বসিয়ে ইনস্টা মাতিয়ে দিলেন ওয়ার্নার৷ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এবার বলিউডেও নিজেকে পরখ করে দেখুন বলেও মন্তব্য এসেছে৷  প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ১২ লক্ষ ৩৫ হাজার ২১১ জন দেখে নিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
সপ্তাহখানেক আগে অ্যাপের মাধ্যমে হৃতিকের শরীরে নিজের মুখ বসিয়ে যে ভিডিও করেছিলেন ওয়ার্নার, সেই ভিডিওটি এখনও পর্যন্ত ২৩ লক্ষ মানুষ দেখেছেন৷
অন্যদিকে ভারত-অস্ট্রেলিার চলতি চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে পারেননি ওয়ার্নার৷ অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনারের চোট এখনও সারেনি৷ অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তিনি৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টেও নেই তিনি৷
advertisement
ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে ওয়ার্নার চোট পান৷ দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি৷ সেই চোটের জন্যই প্রথম টেস্টে খেলতে পারেননি টিমের অন্যতম সেরা ক্রিকেটার। মনে করা হয়েছিল দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন তিনি।
এমনকী সিডনি থেকে ওয়ার্নারকে মেলবোর্ন উড়িয়েও আনাও হয়৷ কিন্তু টিম পেইনের দলের ওপেনারকে পাওয়া যাচ্ছে না মেলবোর্নেই৷ অজি দলের ওপেনিং জুটি নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে৷ অ্যাডিলেডে ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া দলের মনোবল অনেকটা চাঙ্গা৷ দ্বিতীয় টেস্টে অ্যাডভান্টেজে থেকেই নামবেন ক্যাঙারু বাহিনী৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দেখুন ভিডিও: হৃতিক-শাহরুখ সেজে ইনস্টাগ্রামে ঝড় তুলছেন ডেভিড ওয়ার্নার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement