advertisement

Vishal Kaith: মোহনবাগানে না এলে জীবনটাই হয়তো পূর্ণ হত না বলছেন বিশাল, আশিকরা

Last Updated:
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক বাগানের বিশাল
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক বাগানের বিশাল
গোয়া: তারা দুজনেই কলকাতার ছেলে নন। একজন কেরলের অন্যজন শিমলার। প্রথমজন আশিক কুরনিয়ান, দ্বিতীয় জন বিশাল কাইথ। একজন উইঙ্গার অন্যজন গোলরক্ষক। বিশাল এবারে টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হয়েছেন। পেয়েছেন গোল্ডেন গ্লাভস। অন্যদিকে আশিক চোট পেয়েছিলেন কলকাতার মাঠে ওড়িশার বিপক্ষে। হায়দারাবাদ ম্যাচে খেলা হয়নি। কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন দল ফাইনালে উঠলে যে কোনও উপায় মাঠে নামতে চান। সেটাই করলেন।
প্রথম ৪৫ মিনিট আশিক ছিলেন মোহনবাগানের সেরা ফুটবলার। তাকে আটকাতে বেঙ্গালুরুর দম বেরিয়ে যাচ্ছিল। ফাউল করে আটকাতে হচ্ছিল। পুরো ম্যাচ খেলতে পারেননি সম্পূর্ণ ফিট না থাকায়। বিশাল এবং আশিক দুজনেই গোয়ার মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর জানিয়েছেন মোহনবাগানে না এলে তাদের ক্যারিয়ার অসম্পূর্ণ থেকে যেত। কলকাতা ফুটবলের চাপ অন্যরকম।
আরও পড়ুন - Mohun Bagan: মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এটাই আসল, গোল্ডেন বুট হারানোর দুঃখ নেই দিমিত্রির
ব্যর্থ হলে যেমন গালাগালি সফল হলে সে রকম ভালোবাসা। কিন্তু এই চাপ এবং ভালোবাসার জন্যই নিজেদের সেরা খেলাটা বেরিয়ে আসে। আশিক বললেন ব্যথা ছিল, কিন্তু ফাইনালে মাঠে নামব প্রতিজ্ঞা করেছিলাম। একজন ফুটবলার বেঁচে থাকে ফাইনাল খেলবে বলে। সেখানে আমার পায়ের ব্যথা তুচ্ছ ছিল।
advertisement
advertisement
হয়তো পুরো ম্যাচ খেলতে পারিনি। কিন্তু যতক্ষণ ছিলাম নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। দিনের শেষে চ্যাম্পিয়ন হয়েছি এটাই সব কিছু। জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আর গোলরক্ষক বিশাল জানালেন সমর্থকদের আনা যুবভারতীতে তার নামে ফ্লাইং কাইট পোস্টার দেখেই বুঝে গিয়েছিলেন তাকে হৃদয় জায়গা দিয়েছেন মোহনবাগান সমর্থকরা। তার যোগ্য সম্মান দিতে পেরে তিনি খুশি।
advertisement
বিশাল জানতেন নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে না পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এর আগে চেন্নাই, লাজং, পুনের মতো দলে খেলেছেন। কিন্তু এর কোনটাই মোহনবাগানের সমান নয়। নিজেকে ফুটবলার হিসেবে এবং মানুষ হিসেবে উন্নত করতে পেরেছেন বাগানে আসার পর। তবে বিশাল মনে করেন তার সাফল্যের পেছনে কোচ হুয়ান এবং গোলরক্ষক কোচ পিনদাদর বিরাট অবদান।
advertisement
বছর শুরু হওয়ার আগে স্পেনে তাদের বিশেষ ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল। তারপর থেকেই তার উন্নতির শুরু। বিশাল জানিয়েছেন কলকাতায় ফিরে সমর্থকদের আবেগের মধ্যে মিশে যাওয়া এটাই এখন তার লক্ষ্য। দিনের শেষে ভারত সেরা ক্লাবের অংশ হতে পেরে গর্বিত বাগানের নতুন তারকা গোলরক্ষক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vishal Kaith: মোহনবাগানে না এলে জীবনটাই হয়তো পূর্ণ হত না বলছেন বিশাল, আশিকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement