advertisement

Asia Cup : ভারতকে এশিয়া কাপ জেতাতে পারে কারা? ৩ জন ক্রিকেটারকে বাছলেন শেহওয়াগ, 'গেম চেঞ্জার'!

Last Updated:

Virender Sehwag- এশিয়া কাপ ২০২৫ শীঘ্রই শুরু হতে চলেছে। ভারতীয় দল এই T20 মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দলে সহ-অধিনায়ক শুভমন গিল, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ এবং অন্যান্য ক্রিকেটাররা রয়েছেন।

News18
News18
কলকাতা : এশিয়া কাপ ২০২৫ শীঘ্রই শুরু হতে চলেছে। ভারতীয় দল এই T20 মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দলে সহ-অধিনায়ক শুভমন গিল, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ এবং অন্যান্য ক্রিকেটাররা রয়েছেন।
ভারতকে গ্রুপ A তে সংযুক্ত আরব আমিরশাহী (UAE), পাকিস্তান এবং ওমানের সঙ্গে রাখা হয়েছে। ভারত ১০ সেপ্টেম্বর UAE-এর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। টুর্নামেন্টের আগে ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং ব্যাটার বীরেন্দ্র শেহওয়াগ তিনটি খেলোয়াড়ের নাম বলেছেন, যাঁরা গেম-চেঞ্জার হয়ে উঠতে পারেন।
শেহওয়াগ মনে করেন, এই খেলোয়াড়রা তাঁদের দারুণ ব্যাটিং এবং বোলিং দিয়ে ভারতের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। জসপ্রীত বুমরাহর পাশাপাশি অভিষেক শর্মা এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকেও গেম-চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন তিনি। সনি স্পোর্টসে কথা বলতে গিয়ে শেহওয়াগ বলেছেন, “আমার মনে হয় অভিষেক শর্মা গেম-চেঞ্জার হতে পারে। বুমরাহ তো সবসময়ই গেম-চেঞ্জার। বরুণ চক্রবর্তীর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং যে কোনও T20 ফরম্যাটে কার্যকর। এই তিনজন এমন গেম-চেঞ্জার, যাঁরা একা ভারতকে ম্যাচ জেতাতে পারেন।”
advertisement
advertisement
আরও পড়ুন- এমন আত্মঘাতী গোল কেউ দেখেননি! ব্রাজিলে যা ঘটল…!নেট দুনিয়ায় তুমুল ভাইরাল
শেহওয়াগ আরও বলেছেন, “আমার মনে হয় ওয়ার্কলোড খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বোলারদের জন্য। ব্যাটসম্যানদের জন্য আমার মনে হয় না যে ওয়ার্কলোড কোনও সমস্যা। বোলারদের যদি সঠিকভাবে ম্যানেজ করা যায়, তবে তাঁরা দীর্ঘ সময় ধরে খেলতে পারেন। ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ যে সব ফাস্ট বোলার ফিট থাকুক, কারণ এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যদি তাঁরা ভাল খেলে, তবে ভারতের জয়ের সম্ভাবনা বেশি হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup : ভারতকে এশিয়া কাপ জেতাতে পারে কারা? ৩ জন ক্রিকেটারকে বাছলেন শেহওয়াগ, 'গেম চেঞ্জার'!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement