advertisement

Virat Kohli Century: কীসে চুমু খেলেন বিরাট, ৩ বছরের শতরান খরা কাটিয়ে অন্যরকম সেলিব্রেশন, ভাইরাল ভিডিও

Last Updated:

তাঁর এদিনের সেলিব্রেশনের ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ার ভাইরাল ভিডিও৷ 

বিরাট কোহলির সেলিব্রেশন -Photo- AFP
বিরাট কোহলির সেলিব্রেশন -Photo- AFP
আহমেদাবাদ: সব ফর্ম্যাট মিলিয়ে ৭৫ টি শতরান৷ ফের ব্যাক কিং কোহলি৷ তবে এই বিরাট কোহলি যেন এক অন্য মানুষ৷  ইনিংস গোছানো থেকে সেলিব্রেশন সবতেই এক সংযত পরিণত মানুষ৷ তাঁর এদিনের সেলিব্রেশনের ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ার ভাইরাল ভিডিও৷
লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া৷
এদিন আহমেদাবাদের মাঠে শতরানের ইনিংসে সংযতভাবে সাজানোর পাশাপাশি এদিন সেলিব্রেশনেও একবারে সংযম ধরে রাখলেন তিনি৷ ৩ বছরের বেশি সময়ে বাদে টেস্টে শতরান পেলেও ব্যাট তুলে ধরেন৷ চুমু খান নিজের বিয়ের আংটিতে, মুখ আকাশের দিকে হালকা তুলে ইশ্বরকে ধন্যবাদ জানান৷
advertisement
advertisement
দেখে নিন সেলিব্রেশনের ভাইরাল ভিডিও
advertisement
বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের বিরাট কোহলির শতরানের  ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Century: কীসে চুমু খেলেন বিরাট, ৩ বছরের শতরান খরা কাটিয়ে অন্যরকম সেলিব্রেশন, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement