advertisement

India vs Australia : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ছেন বিরাটরা, দিনের শেষে ভারতের স্কোর 172/3 *

Last Updated:
#পারথ: তিনি এটাও পারেন ৷ পারথ টেস্টে এটাই প্রমাণ করলেন বিরাট কোহলি ৷ নতুন ভাবে তৈরি এই স্টেডিয়ামের পিচে চতুর্থ ইনিংস ব্যাট করা বেশ চাপের হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে তাই ভারতীয় দলকে প্রথম ইনিংসটাই খেলতে হবে একেবারে মেপেজুপে ৷
আর সেটা করার লক্ষ্যে সামনে থেকে পথ দেখাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি ৷  শনিবার প্রথম ইনিংসে ৩২৬ রান করে অজি ব্রিগেড৷ সৌজন্যে ইশান্ত ও বুমরাহ৷
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ফের ফ্লপ ভারতের ওপেনিং জুটি মুরলী বিজয় ০ ও কেএল রাহুল ২ রান করেন ৷ এরপর অধিনায়ক বিরাট কোহলি চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে প্রথম লড়াই করতে শুরু করেন ৷ কারণ অ্যাডিলেড টেস্ট জিতে ভারতীয় শিবিরে যে অক্সিজেন সঞ্চার হয়েছে তা কাজে লাগানো কতটা প্রয়োজন তা জানেন অধিনায়ক বিরাট ৷
advertisement
advertisement
তবে ১০৩ বল খেললেও মাত্র ২৪ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন রাহুল দ্রাবিড়ের ছায়া ৷ এরপর অধিনায়কের সঙ্গী হন অজিঙ্ক রাহানে ৷ বিরাট এদিন ১০৯ বল খেলে ৫০ রান করেন ৷ তাঁর ইনিংস এদিন সাজানো ৬ টি চার দিয়ে ৷
একইরকম ধৈর্যশীল ইনিংস খেলে অজিঙ্ক রাহানেও অর্ধ শতরান করেছেন ৷ ৯২ বলে ৫০ রান করেছেন তিনি ৷ তাঁর অর্ধশতরানে ৬ টি চার ও ১টি ছয় মেরেছেন ৷  দিনের শেষে ভারতের স্কোর 172/3 *  ৷ বিরাট ৮২ রানে ও রাহানে ৫১ রানে ক্রিজে রয়েছেন ৷
advertisement
শেষ মুহূর্তে ঘাস ছেঁটে দেওয়া ওয়াকার পিচ আরও ভাঙতে পারে৷ ফলে ভারত এ বার ব্যাটিং করতে নামলে চ্যালেঞ্জ হল, প্রথম ইনিংসে বিরাট বাহিনীকে ধরে খেলতে হবে৷ প্রথম ইনিংসের প্রথম দিনে হ্যারিসের (৭০) দুর্দান্ত ব্যাটিং ও এজে ফিঞ্চের ৫০ অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেয়৷ পরের দিকে ভারত কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে৷
advertisement
ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন বুমরাহ। ১ উইকেট পেলেও ২২ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়েছেন। তিনিই ফিঞ্চ (৫০)-এর উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ১১২ রানের ওপেনিং জুটি ভাঙেন। বুমরাহের কথায়, 'টেস্ট একেবারে সমান-সমান জায়গায় দাঁড়িয়ে আছে। শনিবার সরালে যদি আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারি আমরা টেস্টে আবার বাল জায়গায় চলে আসব।' সেটাই হল৷ ইশান্ত ও বুমরাহ মিলে সকালের দিকেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে নেন৷ শনিবার যে রানটি হল অস্ট্রেলিয়ার, তা বেশির ভাগটাই এক্স‌ট্রা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ছেন বিরাটরা, দিনের শেষে ভারতের স্কোর 172/3 *
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement