advertisement

৬ রান দেওয়াটা ঠিক হয়নি, ভুল স্বীকার করলেন বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ধর্মসেনা

Last Updated:

অবশেষে ভুল স্বীকার করলেন ধর্মসেনা৷ বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ধর্মসেনা জানালেন, ওই ওভার থ্রো-তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল৷

#কলম্বো: বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের সেই ওভার থ্রো-তে একেবারে ৬ রান ভাগ্য নির্ধারণ করে দিয়েছে ইংল্যান্ডের৷ ২০১৯-এর বিশ্বকাপে ফাইনালে ওই ওভার থ্রোয়ে আম্পায়ার কুমার ধর্মসেনার ৬ রান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম হয়নি৷ অবশেষে ভুল স্বীকার করলেন ধর্মসেনা৷ বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ধর্মসেনা জানালেন, ওই ওভার থ্রো-তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল৷
ইংল্যান্ড ফাইনালে জিতেছে বেশি বাউন্ডারি মারার জন্য ৷ আইসিসি-র এই নিয়ম ক্রিকেটপ্রেমীরা একেবারেই মেনে নিতে পারছেন না৷ ফাইনালে সুপার ওভার পর্যন্ত সমানে সমানে লড়াই হলেও শেষপর্যন্ত হার মানতে বাধ্য হয় ব্ল্যাক ক্যাপসদের৷ তবে বিতর্কিত হারের পরেও নিউজিল্যান্ড ক্রিকেটারদের মাঠে আচরণ মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে৷ আম্পায়ার কুমার ধর্মসেনার ওভার থ্রো-তে ইংল্যান্ডকে দেওয়া ৬ রানের সিদ্ধান্তও যথেষ্ট বিতর্কিত ৷ তাই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও বলে দিচ্ছেন, বিশ্বকাপ ফাইনালে কেউ জেতেনি৷
advertisement
কুমার ধর্মসেনার সিদ্ধান্তের সমালোচনা করেন প্রাক্তন আম্পায়ার সাইমন টফেলও৷ তাঁর বক্তব্য ছিল, ৬ রান নয়,৫ রান দেওয়া উচিত ছিল আম্পায়ারের৷ কুমার ধর্মসেনার কথায়, 'আমি মানছি, সিদ্ধান্তে কোথাও একটা ভুল ছিল৷ আমি এখন টিভি রিপ্লে দেখে বুঝতে পারছি৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৬ রান দেওয়াটা ঠিক হয়নি, ভুল স্বীকার করলেন বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ধর্মসেনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement