advertisement

U19 WC: ফাইনাল শেষে দু’দলের ক্রিকেটাররা জড়ালেন হাতাহাতিতে ! লজ্জার দৃশ্যেরই সাক্ষী থাকল ক্রিকেট

Last Updated:

ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ, গোটা ম্যাচ ধরেই স্লেজ করে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অশ্রাব্য গালিগালাজ করতেও নাকি ছাড়েননি তারা !

#পোচেফেস্ট্রুম: বিশ্বকাপ ফাইনাল জিতে ইতিহাস তো গড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ নাটকীয় যুব বিশ্বকাপের ফাইনালে শেষে একটা অন্য ছবিও দেখা গেল ৷ লড়াই এমন চরম পর্যায় পৌঁছল, যে দু’দলের ক্রিকেটাররা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ৷ এমন লজ্জার দৃশ্যেরই সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব ৷ ক্রিকেটারদের শান্ত করতে ভারতীয় কোচকেও এরপর দেখা যায় মাঠে নামতে ৷ ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ, গোটা ম্যাচ ধরেই স্লেজ করে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অশ্রাব্য গালিগালাজ করতেও নাকি ছাড়েননি তারা !
advertisement
advertisement
এর পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা নামলে ভারতীয় বোলাররাও পাল্টা স্লেজ করেন। বাউন্সার বৃষ্টি তো ছিলই, বিমারও বেরিয়েছে ভারতীয় পেসারদের হাত থেকে। কিন্তু খেলার শেষে সব সীমা অতিক্রম করে যায় ৷ দু’দলের ক্রিকেটাররা পরস্পরের মধ্যে কথা কাটাকাটির পাশাপাশি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন ৷ কিংবদন্তী ক্রিকেটার বিষেণ সিং বেদী পর্যন্ত ট্যুইট করেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের পরে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। কবে আমরা ক্রিকেটাররা বা কর্তারা খেলার ভাবমূর্তির ব্যাপারে ভেবেছি?’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC: ফাইনাল শেষে দু’দলের ক্রিকেটাররা জড়ালেন হাতাহাতিতে ! লজ্জার দৃশ্যেরই সাক্ষী থাকল ক্রিকেট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement