advertisement

‘‘বিশ্বকাপের আগে আর কোনও বাতিল বা বদল নয়’’- রবি শাস্ত্রী

Last Updated:

ক্রিকেট মাঠে আর বিশেষ পরীক্ষানিরীক্ষা হবে না ৷

#মুম্বই : ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিলেন স্পষ্ট কথা ৷ ২০১৯ বিশ্বকাপে যাঁদের নিয়ে ভাবা হচ্ছে অস্ট্রেলিয়া সফরে তাদেরই খেলিয়ে দেখা নেওয়া হবে ৷
২০১৯ -র শুরুতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আসর ৷ তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ৩ টি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷ বিভিন্ন তরুণ ক্রিকেটারদের এই বছরে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হয়েছে ৷ তবে এই নিয়ে বিশেষ আর কিছু করা হবে না ৷
অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন , ‘‘ ১৫ জন ক্রিকেটার যারা বিশ্বকাপে খেলবেন তাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেব ৷ বদল ও বাতিল আর করা হবে না ৷ বাড়তি সময় যেটা দেওয়া হয়েছিল সেটাও পেরিয়ে গেছে ৷ চোট আঘাত খুব একটা বেশি নেই (বিশ্বকাপের জন্য যাঁদের বাছা হবে তাঁদের সম্পর্কে ) ৷’’
advertisement
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ বাকি নেই ৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ৷ আমরা আমাদের সেরা দল খেলানোর দিকে চেয়ে আছি ৷ ’’
বিশ্বকাপের আগে ভারত ১৩টি একদিনের ম্যাচ খেলবে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার মধ্যে রয়েছে ৩ টি ম্যাচ ৷ এরপর মেন ইন ব্লু খেলতে যাবে নিউজিল্যান্ডে ৷ সেখানে জানুয়ারি মাসে খেলা হবে ৫টি একদিনের ম্যাচ ৷ তারপর অস্ট্রেলিয়া খেলতে আসবে ভারতে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘বিশ্বকাপের আগে আর কোনও বাতিল বা বদল নয়’’- রবি শাস্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement