advertisement

সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্ট, ফের বাবাকে প্রকাশ্যেই ‘দুষ্টু’ জবাব দিলেন সানা

Last Updated:
#কলকাতা: পিতা-পুত্রীর খুনসুটি ভালই চলছে ৷ মাঝেমধ্যেই এই দুই ‘প্রতিদ্বন্দ্বী’র দুষ্টু-মিষ্টি কথোপকথনে সোশ্যাল মিডিয়ায় জমে উঠছে তর্জা ৷
একজন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অন্যজন আর কেউ নন, স্বয়ং কন্যারত্ন সানা গঙ্গোপাধ্যায় ৷ বর্তমান বিসিসিআই প্রধান মহারাজও যে নিজের মেয়ের বুদ্ধিমত্তার কাছে প্রায়শই নাকানিচোবানি খাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এর আগেও বাবার ছবিতে কমেন্ট, পাল্টা কমেন্ট করে সৌরভকে পর্যুদস্তু করার ক্ষমতা দেখিয়েছিলেন সানা ৷ ফের সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্ট করা ছবিতে দুষ্টুমিতে ভরা কমেন্ট করলেন সদ্য আঠারোর গন্ডী পেরনো সানা ৷ ব্যাস আর যায় কোথায় ৷ দাদার ছবিতে সানার সেই কমেন্ট মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে আসে ৷ অনেকে এই ছবি নিয়ে সৌরভকে ট্রোলও করেন ৷ কেউ কেউ আবার দারুণ মজার মজার কথা লিখে দেন সৌরভের ওই ছবির নীচে ৷
advertisement
advertisement
সম্প্রতি ট্যুইটারে নিজের একটি ছবি পোস্ট করে দাদা লেখেন, ‘রবিবার কাজ করতে আমি একদম পছন্দ করি না ৷’ এর নীচে সানার কমেন্ট, ‘ভাবুন, যাঁরা কোনও কাজ করছেন না, ১২টা পর্যন্ত বিছানায় শুয়ে আছেন ৷ তাঁরা বাবার পথেই এগোচ্ছেন ৷’ 1890_20191230_0803403 এতেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায় ৷ কেউ কেউ আবার লেখেন, ‘সৌরভ ভাই, আরাম কর লো ৷’ কেউ লেখেন, ‘ডোন্ট ওয়ার্ক, জাস্ট প্রিটেন্ড টু ওয়ার্ক’ ৷ কেউ লেখেন. ‘বাট ইউ আর ইন দ্য পার্ক দাদা ৷’ কেউ লেখেন, ‘ইউ আর প্লেয়িং ফ্রিসবি?’ কেউ লেখেন, ‘সো ডু ইট অন মনডে ৷’ কেউ লেখেন, ‘দাদা আপনি এখন বিসিসিআই কর্তা ৷ আপনাকে কে কাজ করার জন্য জোর করবে?’ সৌরভের ছবিটির পিছনে এক ব্যক্তিকে দেখা গিয়েছে যাঁর মুখ ঢাকা ৷ একজন সেটা দেখে লিখেছেন, ‘দাদা আপনার পিছনে ধোনি কী করছে ?’
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্ট, ফের বাবাকে প্রকাশ্যেই ‘দুষ্টু’ জবাব দিলেন সানা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement