advertisement

সবুজ-মেরুণের ডিরেক্টর পদে ফেরার ঘোষণা আগেই করেছিলেন, মাঠে বসে ডার্বি জয় দেখলেন সৌরভ

Last Updated:

ফের ডার্বির রং সবুজ-মেরুণ। আইএসএলের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। মাঠে বসে খেলা দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

#কলকাতা: ক্রিকেট প্রশাসন থেকে এখন অনেক দূরে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির পদ হারিয়েছেন। সিএবি নির্বাচনে দাঁড়ানোর কথা বলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান। তবে তিনি যে ফুটবল প্রশাসনে ফিরছেন তিনি সেই কথা গত মঙ্গলবরাব মোহনবাগান তাবুতে গিয়ে জানিয়েছেন সৌরভ। ডিরেক্টর হিসেবে খুব শীঘ্রই যোগ দেওয়ার কথা বলেছেন। আর ঘোষণার পরই মাঠে গিয়ে প্রিয় দলের ডার্বি জয় উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
শনিবার আইএসএলের ইতিহাসে প্রথম ডার্বি অনুষ্ঠিত হয় কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় সবুজ-মেরুণ ব্রিগেড। ম্যাচ দেখতে যেতিনি মাঠে যাবেন সেই কথা আগেই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ দিন পর মাঠে বসে ইস্ট-মোহন ডার্বির উত্তাপ উপভোগ করলেন দাদা। এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা উৎসব পারেখের সঙ্গে কথা বলতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
advertisement
advertisement
মোহনবাগানের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক অনেক পুরোনো। সৌরভ সবুজ-মেরুনের প্রাক্তন অধিনায়কও। তাঁর নেতৃত্বে টানা পাঁচ বার ঘরোয়া ক্রিকেটে ট্রফি জিতেছিল মোহনবাগান। ৯ বছর মোহনবাগানে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি রয়েছে তার সবুজ-মেরুণ তাবুতে। আর শনিবার মাঠে বসে দলের জয় দেখলেন সৌরভ।
advertisement
প্রসঙ্গত, এদিন এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে সমানে সমানে ফুটবল খেলেছিল দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ডার্বির প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ সিংয়ের ভুলে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমৌস। ৫৬ মিনিটে গোল করেন হুগো। ৬৫ মিনিটে সবুজ-মেরুণের হয়ে দ্বিতীয় গোল করেন মনবীর সিং। শেষ পর্যন্ত ২-০ গোলে স্টিফেন কনস্ট্যানটাইনের দলের বিরদ্ধে জিতে মাঠ ছাড়েন জুয়ান ফেরান্দোর দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সবুজ-মেরুণের ডিরেক্টর পদে ফেরার ঘোষণা আগেই করেছিলেন, মাঠে বসে ডার্বি জয় দেখলেন সৌরভ
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement