advertisement

‘‘তোমার ব্যাটিংই আমার প্রেরণা...’’, চাহালকে এ কী বললেন স্মৃতি মন্ধানা !

Last Updated:
#অকল্যান্ড: দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ‘চাহাল টিভি’-র ৷ ম্যাচ শেষে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের এই শো বিসিসিআই টিভিতে দেখার জন্য অনেক বেশি আগ্রহ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ৷ অকল্যান্ডে আজ, শুক্রবার টি টোয়ন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন চাহাল টিভি-তে অতিথি ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং এই মুহূর্তে বিশ্বের এক নম্বর মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা ৷
advertisement
advertisement
চাহাল শো-তে এই প্রথমবার কোনও মহিলা ক্রিকেটার অংশ নিয়েছিলেন ৷ সাক্ষাৎকার শুরু হতেই মন্ধানাকে চাহালের প্রথম প্রশ্ন ছিল, ‘‘ আপনি হঠাৎ এত ভাল ব্যাটিং করছেন কী ভাবে ? আপনি কি তাহলে আমার ব্যাটিং দেখে অনুপ্রেরণা পেয়েছেন ? হাসতে হাসতে মন্ধানার জবাব, ‘‘ অবশ্যই। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে আপনি যে রকম ব্যাট করলেন, তা দেখে মনে হয়েছিল আমাকেও নিজের ব্যাটিং উন্নত করতে হবে। আপনিই তো প্রেরণা!’’
advertisement
স্মৃতি মন্ধানার পুরো সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন---> CHAHAL TV
ভারত অধিনায়ক বিরাট কোহলির মতোই মন্ধানার জার্সি নম্বরও ১৮ ৷ জার্সির এই বিশেষ নম্বর বাছার কারণ কী ? চাহালের এই প্রশ্নের উত্তরে মন্ধানা বলেন, ‘‘ আমার পছন্দ ছিল সাত নম্বর জার্সি। কারণ স্কুলে আমার রোল নম্বর ছিল সাত। কিন্তু ওই নম্বরের জার্সি কেউ আগেই নিয়ে নিয়েছিল। তখন আমাদের ম্যানেজার বলেন, তুই ১৮ নম্বর পরে খেল। তোর জন্মদিনও ১৮ জুলাই। পরে জানতে পারি, কোহলি ভাইও ১৮ নম্বর জার্সি পরে খেলে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘তোমার ব্যাটিংই আমার প্রেরণা...’’, চাহালকে এ কী বললেন স্মৃতি মন্ধানা !
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement