advertisement

পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর ! লন্ডনে বোলিং শুরু জুনিয়র আফ্রিদির

Last Updated:

Shaheen Afridi shares video on social media about his bowling and regaining fitness. পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর ! লন্ডনে বোলিং শুরু জুনিয়র আফ্রিদির

চোট সারিয়ে অনুশীলন শুরু শাহিনের
চোট সারিয়ে অনুশীলন শুরু শাহিনের
#লন্ডন: পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল তারকা ধরা হয় তাকে। বছর খানেক আগে দুবাইয়ের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টপ অর্ডারকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি। হাঁটুর চোট তাঁকে খেলতে দেয়নি এশিয়া কাপে। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে আছেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসার নামও এই ফাস্ট বোলার। বিশ্বকাপের আগে ঠিকভাবে সেরে উঠতে পারবেন কি না, পাকিস্তান ক্রিকেট ভক্তদের এ নিয়ে একটা উদ্বেগ আছে। সেই উদ্বেগ কিছুটা হলেও কমবে, টুইটারে এমন একটি ভিডিও বার্তাই পোস্ট করেছেন আফ্রিদি।
আরও পড়ুন - দীপ্তিকে নৈতিকতার জ্ঞান দিতে এলেন পাকিস্তানের জেল খাটা ক্রিকেটার! ধুয়ে দিলেন ভারতীয়রা
এই মুহূর্তে আফ্রিদির পুনর্বাসনপ্রক্রিয়া চলছে লন্ডনে। সেখান থেকেই ছোট সেই ভিডিও টুইটারে পোস্ট করেছেন বাঁহাতি পেসার। ভিডিওতে দেখা যায়, কম রানআপ নিয়ে বোলিং করছেন পাকিস্তানের ফাস্ট বোলার। উইকেট দেখা যায় না, তবে তাঁর বলে উইকেট ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়।
advertisement
advertisement
ভিডিওটি দিয়ে তিনি লিখেছেন, আপনার সাফল্য নিজের প্রতিজ্ঞার ওপর নির্ভর করে না, সাফল্য নির্ভর করে আল্লাহর ওপর। আফ্রিদির এ ভিডিও এরই মধ্যে পাকিস্তানের ভক্ত–সমর্থকদের মধ্যে সাড়া ফেলেছে। একজন ভক্ত আফ্রিদির টুইটে মন্তব্য করেছেন, দ্রুত সেরে উঠুন, আমাদের সত্যিকার একজন অধিনায়ক দরকার।
আরেক টুইট ব্যবহারকারীর কথা, অনেক দিন পর আপনার প্রথম বল করা দেখতে পেয়ে দারুন লাগছে। আপনার জন্য দোয়া রইল। আশা করছি, শিগগিরই আপনাকে দেখতে পাব। শাহিন আফ্রিদি অবশ্য খেলতে না পারলেও দলের সঙ্গে ছিলেন এশিয়া কাপে। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছিল তাকে।
advertisement
দীর্ঘকায় ফাস্ট বোলার চোট থেকে ফিরে এসে সরাসরি বিশ্বকাপের নামলে, কতটা কি করতে পারবেন তা নিয়ে অবশ্য প্রশ্ন আছেই। নিউজিল্যান্ডের এবং বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে শাহিন খেলেন কিনা সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর ! লন্ডনে বোলিং শুরু জুনিয়র আফ্রিদির
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement