advertisement

দীপা, সিন্ধু, সাক্ষী, গোপীচাঁদকে বিএমডব্লু উপহার দিলেন সচীন তেন্ডুলকর

Last Updated:

রবিবার সকালটা একেবারেই অন্যরকম হয়ে উঠল অলিম্পিয়ন দীপা কর্মকার, পিভি সিন্ধু, সাক্ষী মালিক ও কোচ

#নয়াদিল্লি: রবিবার সকালটা একেবারেই অন্যরকম হয়ে উঠল অলিম্পিয়ন দীপা কর্মকার, পিভি সিন্ধু, সাক্ষী মালিক ও কোচ গোপিচাঁদের কাছে ৷ একদিকে ক্রিকেটের ভগবান সচীন তেন্ডুলকর, তো অন্যদিকে তাঁর হাত থেকে বিএমডব্লু পুরস্কার !
হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ দীপা, সিন্ধু, সাক্ষী ও কোচ গোপীচাঁদকে বিএমডব্লু উপহার দিলেন এবারের  অলিম্পিকে এই চারজনের কৃতির জন্য ৷ আর এই শুভ অনুষ্ঠানের সূচনা হল সচীন তেন্ডুলকরের হাত দিয়েই ৷
সচীন তেন্ডুলকরই ত্রিপুরার দীপা কর্মকার, হরিয়ানার সাক্ষী মালিক, হায়দরাবাদের পিভি সিন্ধু ও গোপীচাঁদের হাতে বিএমডব্লুর চাবি তুলে দিলেন ৷ অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায়, এই অনুষ্ঠানে বক্তব্য রেখে এই তিন অলিম্পিয়নকে শুভেচ্ছা জানালেন তিনি ৷ শুধু তাই নয়, সবার সঙ্গে দাঁড়িয়ে গ্রুফি তুলতেও ভুললেন না সচীন তেন্ডুলকর ৷
advertisement
advertisement
রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছিনিয়ে নেন রুপোর পদক ৷ অন্যদিকে কুস্তিুর প্যাঁচ মেরে ভারতের জন্য প্রথম পদক জিতে নিয়ে আসেন হরিয়ানার কুস্তিগীর সাক্ষী মালিক ৷ তিনি জিতে নেন ব্রোঞ্জ পদক৷
advertisement
ত্রিপুরার দীপা কর্মকার পদক না জিতলেও, অলিম্পিকে তাঁর পদুনোভা দিয়ে নজর কেড়েছিলেন তিনি ৷ এই তিন অলিম্পিয়নকে সম্মান জানাতে ও কোচ গোপীচাঁদকে সম্মানিত করতেই হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয় বিএমডব্লু গাড়ি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দীপা, সিন্ধু, সাক্ষী, গোপীচাঁদকে বিএমডব্লু উপহার দিলেন সচীন তেন্ডুলকর
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement