advertisement

Pink Ball Test: ১০০ টেস্টের জন্য ইশান্তকে শুভেচ্ছা ২০০ টেস্ট খেলা সচিনের

Last Updated:

মোতেরায় মাইলস্টোন লিখলেন ইশান্ত শর্মা (Ishant Sharma)৷ বুধবার কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলছেন ইশান্ত৷

#আহমেদাবাদ: মোতেরায় মাইলস্টোন লিখলেন ইশান্ত শর্মা (Ishant Sharma)৷ বুধবার কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলছেন ইশান্ত৷ তিনি ভারতের ১১ নম্বর ও বিশ্বের দ্বাদশ ফাস্টবোলার হিসাবে তিন অঙ্কের টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন৷ ইশান্তকে এই দুর্দান্ত কৃতিত্বের ট্যুইট করে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)৷
ক্রিকেট ঈশ্বর এদিন লিখলেন, "যে কোনও ক্রিকেটারের কাছেই শততম টেস্ট খেলা একটা ল্যান্ডমার্ক৷ বিশেষত ফাস্ট বোলারের জন্য৷ সেই অনূর্ধ্ব-১৯ থেকে তোমায় খেলতে দেখছি৷ তোমার প্রথম টেস্টে আমি তোমার সঙ্গে খেলেছি৷ টিম ইন্ডিয়ার প্রতি তোমার এই সেবার জন্য গর্বিত৷ আশা করব নিজের সেরাটা দিয়েই তুমি এভাবে সেবা করবে৷ শুভেচ্ছা ইশান্ত৷"
advertisement
advertisement
চেন্নাই টেস্টেও ইশান্ত রেকর্ড করেন৷ ৩০০ টেস্ট উইকেটের এলিট ক্লাবে যোগ দেন তিনি৷ ভারতের ৬ নম্বর বোলার ও তৃতীয় পেসার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইশান্তের ৩০০ উইকেট চলে এল৷ তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble, ৬১৯), কপিল দেব (Kapil Dev, ৪৩৪), হরভজন সিং (Harbhajan Singh, ৪১৭), অশ্বিন (৩৮৬), জাহির খান (Zaheer Khan, ৩১১) ও ইশান্ত (৩০০)
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pink Ball Test: ১০০ টেস্টের জন্য ইশান্তকে শুভেচ্ছা ২০০ টেস্ট খেলা সচিনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement