advertisement

RR vs RCB: যশস্বীর অনবদ্য ইনিংস, ঘরের মাঠে আরসিবিকে ১৭৪ টার্গেট দিল রাজস্থান

Last Updated:

RR vs RCB IPL 2025: আইপিএলে ঘরের মাঠে ফিরে দুরন্ত ইনিংস খেললেন রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল। বাঁ হাতি তরুণের ৭৫ রানের ইনিংস ও ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগের ব্যাটে ভর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৪ রানের টার্গেট দিল রাজস্থা রয়্যালস।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
রাজস্থান: আইপিএলে ঘরের মাঠে ফিরে দুরন্ত ইনিংস খেললেন রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল। বাঁ হাতি তরুণের ৭৫ রানের ইনিংস ও ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগের ব্যাটে ভর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৪ রানের টার্গেট দিল রাজস্থা রয়্যালস। আরসিবি বোলিংয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জস হ্যাজেলউড, ক্রুণাল পান্ডিয়া।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ঠান্ডা মাথায় শুরুটা ভালই করে দুই আরসিবি ওপেনার যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। ৪৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। তবে খুব বেশি গতিতে রান তুলতে পারেনি দুজন। সঞ্জু ১৫ রানে ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী। রিয়ান পরাগের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ করেন জয়সওয়াল। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন যশস্বী জয়সওয়াল।
advertisement
advertisement
শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন যশস্বী জয়সওয়াল। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। রাজস্থানের ইনিংসে শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন ধ্রুব জুরেল। শিমরন হেটমায়ার ৯ রান করে আউট হন। ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। শেষ বলে চার মারেন নীতিশ রানা। জয়ের জন্য আরসিবির টার্গেট ১৭৪।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RR vs RCB: যশস্বীর অনবদ্য ইনিংস, ঘরের মাঠে আরসিবিকে ১৭৪ টার্গেট দিল রাজস্থান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement