advertisement

IPL 2019: বাটলার-স্মিথের যুগলবন্দীতে সহজ জয় রাজস্থানের, হেরে অস্বস্তি বাড়ল বিরাটদের

Last Updated:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৫৮/৪ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস:১৬৪/৩ ( ১৯.৫ ওভার)
৭ উইকেটে হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের
#জয়পুর: আইপিএলে এবার কোনও কিছুই যেন ঠিকঠাক যাচ্ছে না বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির ৷ টানা চার ম্যাচে হার হজম করে এখন ভালমতোই অস্বস্তিতে আরসিবি শিবির ৷ জয়পুরে রাজস্থানের কাছে মঙ্গলবার ৭ উইকেটে হারল তারা ৷ ঘরের মাঠে ব্যাটিং-বোলিং সব বিভাগেই বিপক্ষকে টেক্কা দিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান ৷
advertisement
advertisement
টুর্নামেন্ট এখন সবে শুরু হলেও যেভাবে বাকী দলগুলি যেভাবে প্রতি ম্যাচেই একে অপরকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে ৷ সেই কাজে এখনও পর্যন্ত একেবারেই ব্যর্থ কোহলি ব্রিগেড ৷ প্রায় প্রতিদিনই একপেশে হার হজম করছে তারা ৷ দলের কম্বিনেশনে প্রায়শই বেশ কিছু পরিবর্তন করেও তাতে বিশেষ কোনও লাভ হচ্ছে না ৷ এদিন জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে প্রথমে আরসিবি-কে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক রাহানে ৷ কোহলি-পার্থিবের ওপেনিং জুটিতে ওঠে ৪৯ রান ৷ ব্যাট হাতে এদিনও ব্যর্থই বলা যেতে পারে আরসিবি অধিনায়ককে ৷ ২৫ বল খেলে ২৩ রান করেন বিরাট ৷ অন্যদিকে পার্থিবের সংগ্রহ ৪১ বলে ৬৭ রান ৷ পাঁচ নম্বরে নামা স্টয়নিস ৩১ রান করলেও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি আরসিবি ৷
advertisement
ঘরের মাঠে ১৫৯ রানের টার্গেট সেভাবে কঠিন কোনও টাস্ক ছিল না শিল্পা শেট্টির দলের কাছে ৷ রাজস্থানকে জেতাতে এদিন মুখ্য ভূমিকা নেন দলের মিডল অর্ডারের দুই প্রধান স্তম্ভ স্টিভ স্মিথ (৩৮) এবং জস বাটলার (৫৯) ৷ এক বল বাকী থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: বাটলার-স্মিথের যুগলবন্দীতে সহজ জয় রাজস্থানের, হেরে অস্বস্তি বাড়ল বিরাটদের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement