advertisement

অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত

Last Updated:

আইপিএলে চোট পেয়ে দুই ক্রিকেটারই আপাতত বেঙ্গালুরুতে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷

#মুম্বই: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে রোহিত এবং ইশান্ত শর্মা আদৌ খেলতে পারবেন কী না, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটা সংশয় ছিল ৷ অবশেষে মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, অস্ট্রেলিয়া সফরে প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না রোহিত এবং ইশান্ত শর্মা ৷ আইপিএলে চোট পেয়ে দুই ক্রিকেটারই আপাতত বেঙ্গালুরুতে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ কিন্তু তাঁদের চোটের অবস্থা দেখে আর দেরি না করে এদিন জানিয়ে দেওয়া হয় যে অন্তত প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত ৷ সিরিজের শেষ দুটি টেস্ট তাঁরা খেলতে পারবেন কী না, তা নির্ভর করবে বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপরই ৷
বেশ কয়েকদিন ধরেই রোহিত-রহস্যের কিনারা হওয়া দূরে থাক, ক্রমশ আরও জটিল হচ্ছিল। তিনি নিজে দাবি করেছিলেন হ্যামস্ট্রিংয়ের চোট থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন ৷ কিন্তু এদিন এনসিএ-র তরফে এখনই তাঁকে অস্ট্রেলিয়া যাওয়ার গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি ৷ একই ঘটনা ইশান্তের ক্ষেত্রেও ৷ এনসিএ-তে বল করলেও ফিটনেস পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হতে পারেননি তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এখন রাহুল দ্রাবিড় ৷ রোহিত-ইশান্তকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাননি তাঁরা ৷
advertisement
ইশান্ত সম্পর্কে ইএসপিএন ক্রিক ইনফো-কে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘ এটা যদি টি২০ খেলা হত ৷ এবং ইশান্তকে শুধুমাত্র চার ওভারই বল করতে হত ৷ তাহলে কোনও অসুবিধা ছিল না ৷ কিন্তু টেস্ট খেলার মতো ফিট এখনও হননি ইশান্ত ৷ ওঁর এখনও আরও চার সপ্তাহ পুরোপুরি বোলিং অনুশীলন করে যাওয়ার প্রয়োজন রয়েছে ৷’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement