বুমরাহ নাকি শাহিন আফ্রিদি? বিশ্বকাপে কার ওপর বাজি ধরলেন রিকি পন্টিং?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ricky Ponting picks his favourite between Jasprit Bumrah and Shaheen Afridi. বুমরাহ নাকি শাহিন আফ্রিদি? বিশ্বকাপে কার ওপর বাজি ধরলেন রিকি পন্টিং?
#সিডনি: কঠিন প্রশ্নের উত্তর দিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন ক্রিকেটে যেমন তরুণ রক্তের প্রয়োজন, তেমনই অভিজ্ঞতার দাম ফেলে দেওয়ার নয়। তাই দুটোর সঠিক সংমিশ্রণ প্রয়োজন আছে সাফল্য পেতে গেলে। জসপ্রীত বুমরাহ গত তিন থেকে চার বছর সমস্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার প্রধান বোলার এবং এখনও পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টিতে ৬.৪৬ ইকোনমি রেটে ৬৯টি উইকেট নিয়েছেন।
তাঁর অনুপস্থিতি এশিয়া কাপের পাশাপাশি মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় বোলিং বিভাগ ল্যাজেগোবরে হয়েছে। অন্য দিকে, আফ্রিদি অভিষেকের পর থেকেই একজন প্রতিভাবান বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেরা ব্যাটসম্যানদের বারবার সমস্যায় ফেলেছেন।
advertisement
বুমরাহ এবং আফ্রিদি- এই দুই ফাস্ট বোলারের মধ্যে অস্ট্রেলিয়ার কন্ডিশনেকে ভাল করবেন, জানতে চাওয়া হয়েছিল রিকি পন্টিংয়ের থেকে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে ভাল পারফরম্যান্স করার ক্ষেত্রে জসপ্রীত বুমরাহ কিছুটা এগিয়ে থাকতে পারেন।
advertisement
‘How do you split those two?’; Ricky Ponting gives verdict on Jasprit Bumrah vs Shaheen Afridi debate with epic reply https://t.co/zf2XVRJcmp
— Icc Cricket Guru (@365_cricket) September 22, 2022
কারণ তিনি আফ্রিদির চেয়ে বেশি বড় টুর্নামেন্ট খেলেছেন। তাই তিনি ভারতের তারকা পেসারকে একটু হলেও এগিয়ে রাখবেন। ভারতীয় পেসার বুমরাহ ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ৫৮টি ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন। অন্য দিকে পাকিস্তানের হয়ে ৪০টি টি-টোয়েন্টিতে ৪৭টি উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি।
advertisement
রিকি পন্টিং জানিয়েছেন আফ্রিদি বাঁহাতি হওয়ার কারণে হয়তো একটু বেশি সুবিধা পেয়ে থাকেন বল সুইং করানোর ক্ষেত্রে। উচ্চতাও বেশি। কিন্তু বুমরাহর লাইন, লেন্থ এবং কন্ডিশন কাজে লাগানোর ক্ষমতা বেশি ভাল। তবে এইভাবে বলা মুশকিল কে বেশি সফল হবে। তবে ভারত এবং পাকিস্তানের সাফল্যের ক্ষেত্রে এই দুজন পেসারের একটা বিরাট ভূমিকা থাকবে সেটা নিশ্চিত রিকি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 23, 2022 4:53 PM IST








