advertisement

ভারত-পাকিস্তানে ম্য়াচে সান স্ট্রোকে আক্রান্ত রিচা ঘোষ, চিকিৎসা চলছে বাংলার মেয়ের

Last Updated:

মহিলা এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টোজ ম্য়াচ। প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে পড়লেন মহিলা টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক রিচা ঘোষ।

মহিলা এশিয়া কাপে অঘটন। ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উত্তাপ এমনিতেই চরমে ছিল। তারউপর বাংলাদেশের সিলেটে গ্রীষ্মের তীব্র দাবদাহ। তাতেই অসুস্থ হয়ে পড়লেন বাংলা তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার রিচা ঘোষ। পাকিস্তানের ব্য়াটিং চলাকালীন হঠাই অসুস্থ হয়ে পড়েন এই উইকেটরক্রক ব্য়াটসম্য়ান। জানা গিয়েছে প্রচন্ড গরমের কারণে সানস্ট্রোক হয়েছে।
বাংলাদেশের সিলেটে এই সময় প্রচন্ড গরম। তারমধ্য়ে দিনের বেলায় হচ্ছে ম্য়াচ। য়ার ফলে ক্রিকেটারদের একটু সমস্য়া আগে থেকেই হচ্ছিল। ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্য়াচের ১২ তম ওভারে অসুস্থ বোধ করেন রিচা ঘোষ। খুব অসুস্থ হয়ে যাওয়ায় মাঠেই দলের ফিজিও তার চিকিসা শুরু ককেন। গলায়, ঘাড়ে তোয়ালে দেওয়া হয় তাকে। তবে সুস্থ না বোধ করায় মাঠ ছাড়েন তিনি।
advertisement
রিচার অসুস্থতা সম্পর্কে সরকারি কোনও ঘোষণা না করা হলও জানা গিয়েছে সান স্ট্রোক হয়েছে। তড়িঘড়ি রিচা ঘোষের। অসুস্থতার পর আর মাঠে নামেননি রিচা ঘোষ। তার জায়গায উইকেট রক্ষকের দায়িত্ব সামলান শেফালি বর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখভাল করছেন রিচা ঘোষের। তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গিয়েছে কোনও ভয়ের কারণ নেই ভারতীয় মহিলা তারকা ক্রিকেটারের।
advertisement
advertisement
প্রসঙ্গত, মহিলা এশিয়া কাপের হাইভোল্টেজ ম্য়াচ ভারতের বিরুদ্ধে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৫৬ রান কেন নিদা দার। এছাড়া ৩২ রানের ইনিংস খেলেন বিসমা মাহরুফ। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। এছাড়া ২টি উইকেট নেন পুজা ভাস্ত্রাকর ও একটি উইকেট নেন রেণুকা সিং। ভারতের টার্গেট ১৩৮ রান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত-পাকিস্তানে ম্য়াচে সান স্ট্রোকে আক্রান্ত রিচা ঘোষ, চিকিৎসা চলছে বাংলার মেয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement