advertisement

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল সন্দীপ লামিছানের

Last Updated:

ধর্ষণের অভিযোগে নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানেকে আগেই গ্রেফতার করেছে পুলিস। এবার তার পুলিস হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হল।

#কাঠমান্ডু: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গত ৬ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল নেপাল জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ লামিছানেকে। গ্রেফতারের পর তাকে ৭ দিনের জন্য় পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্য়ে পুলিশকে প্রাথমিক তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় তাকে আরও কিছু দিন পুলিশ হেফাজতের রাখার আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করল কাঠমান্ডু আদালত।
ওয়েস্ট ইন্ডিজে ক্য়ারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্য়স্ত থাকার সময় সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। নাবালিকার পরিবারের অভিযোগ ছিল, নেপালের কাঠমান্ডুর কাছে একটি এলাকায় ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছেন সন্দীপ লামিছানে। নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নেপালের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।
advertisement
পুলিশ সূত্রের খবর, ২২ অগস্ট নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগে লামিছানে ওই কিশোরীকে ভক্তপুরে ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিশোরী রাজি হন। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হোস্টেলে ফিরে যেতে চাইলেও লামিছানে বাধা দেন। হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চান। সেটাও হতে দেননি লামিছানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দু’বার ধর্ষণ করেন।
advertisement
advertisement
লামিছানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছিলেন, 'আমি কোনও দোষ করিনি। নেপালের আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আপাতত আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। আমার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি দেশে ফিরে যাব। আশা করি সঠিকভাবে এই অভিযোগের তদন্ত করা হবে। কারও প্রতি বৈষম্যমূলক আচরণ যেন না হয়।'
advertisement
দেশে ফিরে সন্দীপ লামিছানে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্য়েই নেপালের ক্রিকেট দলের অধিনায়ককে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে সেদেশের ক্রিকেট বোর্ড। এবার ১৮ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল। তারপর তাকে ফের আদালতে তোলা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল সন্দীপ লামিছানের
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement