advertisement

Eng vs Pak: ব্যান্টন 'ঝড়ে'র পরেই বৃষ্টিতে পণ্ড ইংল্যান্ড-পাকিস্তান T-20 ম্যাচ

Last Updated:

ব্যান্টন যখন আউট হলেন তখন ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০৯৷ বৃষ্টির জেরে খেলা বন্ধ হওয়ার আগে ১৬.১ বলে ১৩১ রানে ৬ উইকেট ছিল ব্রিটিশদের৷

#ম্যাঞ্চেস্টার: বৃষ্টির আগে 'ঝড়'! ইংল্যান্ডের টম ব্যান্টনের ব্যাটিংকে এক কথায় এটাই বলা যায়৷ ইংল্যান্ড বনাম পাকিস্তানের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে৷ বৃষ্টির আগে টম ব্যান্টনের ঝোড়ো ৭১ মুগ্ধ করার মতো৷ ব্রিটিশ ক্রিকেটে তিনি যে উঠতি তারকা, তার প্রমাণ মিলল শুক্রবার৷
ব্যান্টন যখন আউট হলেন তখন ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০৯৷ বৃষ্টির জেরে খেলা বন্ধ হওয়ার আগে ১৬.১ বলে ১৩১ রানে ৬ উইকেট ছিল ব্রিটিশদের৷ বৃষ্টির ফলে আউট-ফিল্ড এতটাই ভিজে যায় যে আম্পায়ার শত চেষ্টা করে খেলা ফের শুরু করতে পারেননি৷
কিন্তু ম্যাচ ভেস্তে গেলেও টি-২০ ক্রিকেট বিশ্ব পেল এক নতুন তারকাকে৷ তাঁর নাম ব্যান্টন৷ ব্যাট করতে নেমে শুরুতে ৫ রানেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ব্যান্টন৷ সোজ ক্যাচ মিস করেন পাকিস্তানের ইফতিকার আহমেদ৷ ব্যান্টনের কথায়, 'শুরুতে একটু স্ট্রাগল করছিলাম৷ ওরা দারুণ বল করছিল৷ তারপর আমি নিজেকে স্থির করলাম, স্পিনার এলে এগিয়ে খেলবো৷'
advertisement
advertisement
ইফতিকার আহমেদের বলে এলবিডব্লিউ হন ব্রিটিশ অধিনায়ক মর্গ্যান৷ মহম্মদ রিজওয়ানের ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন মইন আলি৷
তিন ম্যাচের এই সিরিজের পরবর্তী ম্যাচ রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে৷ টেস্ট সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টিতে ভাল করতে মরিয়া পাকিস্তান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Eng vs Pak: ব্যান্টন 'ঝড়ে'র পরেই বৃষ্টিতে পণ্ড ইংল্যান্ড-পাকিস্তান T-20 ম্যাচ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement