advertisement

মা কালীর আশীর্বাদ নিয়ে ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নীলেশরা

Last Updated:

গত বছর হয়তো পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি ৷ কিন্তু এবছর আবার নতুন খেলা ৷ নতুন টিমও ৷ অধিনায়ক হয়তো একই রয়েছেন ৷ কিন্তু টিমে বেশ কিছু নতুন মুখ ৷ আর তাতেই টুর্নামেন্টের শুরুতে অন্যান্য দলকে টেক্কা দিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷

#কলকাতা: গত বছর হয়তো পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি ৷ কিন্তু এবছর আবার নতুন খেলা ৷ নতুন টিমও ৷ অধিনায়ক হয়তো একই রয়েছেন ৷ কিন্তু টিমে বেশ কিছু নতুন মুখ ৷ আর তাতেই টুর্নামেন্টের শুরুতে অন্যান্য দলকে টেক্কা দিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷
Jpeg
কবাডিতে বাংলার বরাবরই শুনাম রয়েছে ৷ কিন্তু কবাডির প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর গতবছর সেটা একেবারেই চোখে পড়েনি এই বেঙ্গল ওয়ারিয়ার্স দলে ৷ এবছর প্রো কবাডিতে তাই নিজেদের প্রমাণ করতে মরিয়া বাংলা দল ৷ কোচ প্রতাপ শেঠির তত্ত্বাবধানে প্রস্তুতিও এবছর যথেষ্ট ভালো হয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স দলের ৷ টুর্নামেন্টের শুরুটাও দারুণ হয়েছে ৷ দু’ ম্যাচ খেলে দু’টোতেই জয় পেয়েছে বাংলা ৷ ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলে দু’নম্বরে রয়েছে প্রতাপ শেঠির দল ৷ শীর্ষে থাকা তেলেগু টাইটেন্সের থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে তাঁরা ৷ তবে বাংলার থেকে দু’ম্যাচ বেশি খেলেছে তেলেগুরা ৷ তাই রবিবার থেকে ঘরের মাঠে নামার আগে এখন দারুণ চনমনে রয়েছেন বেঙ্গল ওয়ারিয়ার্সের খেলোয়াড়রা ৷ অধিনায়ক নীলেশ শিন্ডের হাতে সামান্য চোট থাকলেও তা নিয়ে বিশেষ চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট ৷ শনিবার নেতাজি ইন্ডোরে প্রি ম্যাচ কনফারেন্সে বেঙ্গল ওয়ারিয়ার্স অধিনায়ক নিজেই জানালেন তিনি এখন অনেকটাই ফিট ৷ রবিবার ম্যাচেও নামবেন তিনি ৷ কলকাতায়  দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ প্রতাপও ৷ তিনি এদিন বলেন, ‘‘ কবাডি খেলতে গেলে চোট তো লাগবেই ৷ কিন্তু এবছর শুরুর থেকেই ফিটনেসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা ৷ মা কালির আশীর্বাদে ( শনিবার বেঙ্গল ওয়ারিয়ার্সের খেলোয়াড়রা কালীঘাটে গিয়েছিলেন পুজো দিতে ) আমরা এখানেই লিগ টেবলের শীর্ষে উঠব ৷ ঘরের মাঠে খেলার মজাই আলাদা ৷ ’’
advertisement
advertisement
bengal-warriors-pre-match-c
রবিবার কলকাতায় বেঙ্গল ওয়ারিয়ার্সের প্রথম ম্যাচ পুণেরি পল্টনের বিরুদ্ধে ৷ এরপর একে একে দাবাং দিল্লি, পাটনা পাইরেটস এবং অভিষেক বচ্চনের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুখোমুখি হবেন নীলেশরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মা কালীর আশীর্বাদ নিয়ে ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নীলেশরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement