advertisement

সেমিফাইনালের হ্যাটট্রিকের খোঁজে পেরু

Last Updated:

কোপার কোয়ার্টার। মুখোমুখি পেরু ও কলম্বিয়া। শেষ চারে যাওয়ার লক্ষ্যে মরিয়া রিকার্ডো গারেকার পেরু। ছেড়ে কথা বলবে না হামেস রদ্রিগেজের কলম্বিয়াও।

#নিউ ইয়র্ক: কোপার কোয়ার্টার। মুখোমুখি পেরু ও কলম্বিয়া। শেষ চারে যাওয়ার লক্ষ্যে মরিয়া রিকার্ডো গারেকার পেরু। ছেড়ে কথা বলবে না হামেস রদ্রিগেজের কলম্বিয়াও।
শতবর্ষের কোপার কোয়ার্টারে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আমনে-সামনে পেরু ও কলম্বিয়া। টানা তিনবার সেমিফাইনালের খোঁজে একটা দল। অপর দলটি আবার গত ১২ বছর শেষ চারেই পৌঁছয়নি কোপার।
ইউএস ও প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে ভাল শুরু করেও কোস্টারিকার বিরুদ্ধে একটা হারে আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকেছে কলম্বিয়ার। হামেস রদ্রিগেজ, কার্লোস স্যাঞ্চেজদের মতো তারকাদের উপস্থিতিতে শেষ আটের লড়াইয়ে কতটা ঝলসে ওঠে কলম্বিয়া, সেটাই এখন দেখার।
advertisement
advertisement
পিছিয়ে নেই রিকর্ডো গারেকার পেরুও। ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া পেরু শুধু শেষ দু’বারের সেমিফাইনালিস্টই নয় ৷ এখন টুর্নামেন্টের সেরা চমকও ৷ ১৯৯৭ থেকে প্রত্যেক কোপায় নক আউট খেলা পেরু যে ছেড়ে কথা বলবে না, সেটা বলাই যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সেমিফাইনালের হ্যাটট্রিকের খোঁজে পেরু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement