advertisement

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ পেরুর, কোপার শেষ চারে কলম্বিয়া

Last Updated:

পেরু : ০ কলম্বিয়া : ০

পেরু : ০
কলম্বিয়া : ০
টাইব্রেকারে ২-৪ গোলে জিতে সেমিফাইনালে  কলম্বিয়া
advertisement
#নিউ জার্সি: টানা তৃতীয়বারের জন্য আর কোপার সেমিফাইনাল খেলা হল না পেরুর ৷ কলম্বিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে এবারের মতো কোয়ার্টারেই শেষ হল তাদের যাত্রা ৷ নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় এদিন ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে হয় মীমাংসা ৷ সেখানে ৪-২ গোলে জয় ছিনিয়ে নিতে সফল কলম্বিয়ানরা ৷
advertisement
ক্রিশ্চিয়ান কুয়েভা ৷ এদিনের ম্যাচে যাঁকে অবশ্যই খলনায়ক হিসেবে ধরা হচ্ছে ৷ কারণ টাইব্রকারে তাঁর শট বার পোস্টের উপর দিয়ে উড়ে যেতেই জয় নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার ৷ তার আগে অবশ্য কলম্বিয়ার হয়ে ঠিকঠাক পেনাল্টি নিতে সফল জেমস রদরিগেজ, জুয়ান কুয়াদ্রাদো , দায়রো মোরেনো এবং সেবাস্তিয়ান পেরেজ ৷
এই জয়ের সঙ্গে সঙ্গেই ২০০৪ সালের পর আবার কোপার সেমিফাইনালে উঠল কলম্বিয়া ৷ কোস্টারিকার বিরুদ্ধে গ্রপের শেষ ম্যাচে দলের একাধিক ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান ৷ এদিন কোয়ার্টার ফাইনালে অবশ্য জেমস, কুয়াদ্রাদো, কার্লোস বাক্কার এবং অসপিনার মতো দলের প্রত্যেক তারকাকেই প্রথম একাদশে খেলান কোচ ৷ অন্যদিকে পেরু দলে অবশ্য এদিন একটাই পরিবর্তন হয়েছিল ৷ আদান বালবিনের জায়গায়  দলে আসেন রেন্যাটো টাপিয়া ৷
advertisement
দুই অর্ধেই গোলের প্রচুর সুযোগ পেলেও তা কাজ লাগাতে ব্যর্থ দু’দলই ৷ তবে গোল করতে না পারলেও গোটা ম্যাচে আক্রমণের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল কলম্বিয়া ৷ শেষপর্যন্ত ম্যাচ পেনাল্টি শ্যুটআউটে গড়ালে দলকে জেতাতে বড় ভূমিকা নেন গোলরক্ষক ডেভিড অসপিনা ৷  পেরুর মিগুয়েল ট্রাউকোর শট রুখে দিতেও সফল হন তিনি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টাইব্রেকারে স্বপ্নভঙ্গ পেরুর, কোপার শেষ চারে কলম্বিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement