advertisement

ওয়াঘা সীমান্তে শান্তির বার্তা পাক ক্রিকেটারদের

Last Updated:
#ওয়াঘা: আইসিসি’র সভায় যোগ দিতে ওয়াঘা সীমান্ত পেরিয়ে দিল্লি হয়ে কলকাতায় আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেঠি ৷ তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা ‘পিসিব’র সিইও শুভান আহমেদ ৷ অন্যদিকে, ভারত-পাকিস্তানের রাজনৈতিক চাপানউতোরে অনেক দিন দুদেশের মধ্যে ক্রিকেট বন্ধ রয়েছে ৷ কিন্তু এবার দু’দেশের মধ্যে সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসল ক্রিকেটেই৷ পাক পেসার হাসান আলি এবং ব্যাটসম্যান আজহার আলি ভারত-পাক ওয়াঘা বর্ডারে এসে দু’দেশের সেনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ৷
ওয়াঘাতে এসে ভারত ও পাকিস্তানের সেনাদের সঙ্গে ছবি তোলেন দুই পাক ক্রিকেটার ৷ সেই ছবি ট্যুইটারে পোস্ট করে আজহার আলি লেখেন, ‘শান্তির রাস্তা খুঁজে নিচ্ছে ৷ ওয়াঘা বর্ডারে ভারত ও পাকিস্তানের সেনাদের সঙ্গে ৷’ পরে নিজস্ব স্টাইলে দু’দেশের ‘ফ্ল্যাগ লোয়ারিং সেরমনি’ উদযাপন করেন আলি ৷ পুরো বিষয়টিই পাকিস্তানের অধিনায়ক সরফরাজের মস্তিস্কপ্রসূত ৷ সামনেই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের ৷
advertisement
advertisement
তাঁর আগে দেশের সাধারণ মানুষের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে দেশাত্মবোধক স্লোগানে গলা মেলানোর ফলে খেলোয়াড়রা যে মানসিক ভাবে আরও শক্ত হবেন সে বিষয়ে সন্দেহ নেই ৷ পাক ক্রিকেটারদের ওয়াঘা আসা নিয়ে অধিনায়ক সরফরাজ বলেন, ‘ছেলেরাও স্লোগানে গলা মিলিয়েছে ৷ কিছু সময় উপভোগ করেছে ওয়াঘাতে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওয়াঘা সীমান্তে শান্তির বার্তা পাক ক্রিকেটারদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement