advertisement

Pakistan Cricket: পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ

Last Updated:

রবিবার পিসিবির পক্ষ থেকে কোচদের নাম ঘোষণা করা হয়। দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেসন গিলেসপি।

পাকিস্তানের কোচদের নাম ঘোষণা।
পাকিস্তানের কোচদের নাম ঘোষণা।
কোচদের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেসন গিলেসপি।
রবিবার পিসিবির পক্ষ থেকে কোচদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে টেস্ট ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন গিলেসপি এবং সীমিত ওভারের ফর্ম্যাটের দায়িত্বে থাকছেন গ্যারি কার্স্টেন। আর সব ফর্ম্যাটেই সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন আজহার মেহমুদ। গ্যারি কার্স্টেন বর্তমানে গুজরাত টাইট্যান্সের মেন্টর এবং ব্যাটিং কোচ। ২০২২ সালে কার্স্টেনের কোচিংয়েই আইপিএল জেতে গুজরাত। এ ছাড়াও ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের পুরুষ ক্রিকেট দলের কোচ ছিলেন গ্যারি। ভারতের কোচ হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান পায়।
advertisement
advertisement
চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফর থেকেই দায়িত্ব নিতে পারেন গ্যারি কার্স্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজ়ের পরে জুনে বিশ্বকাপ খেলবে পাকিস্তান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan Cricket: পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement