advertisement

Paris Olympics 2024: অলিম্পিক্সে এবার মৃত্যুর খবর! বক্সিং কোচের হঠাৎ মৃত্যুতে শোকের পরিবেশ

Last Updated:

Paris Olympics 2024: উদ্বোধনের পর উৎসবের আমেজে চলছে প্যারিস অলিম্পিক্স ২০২৪। প্রতিদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকছে ক্রীড়া বিশ্ব। কিন্তু এরই মধ্যে প্যারিস থেকে এল খারাপ খবর।

অলিম্পিক্সে এবার মৃত্যুর খবর!
অলিম্পিক্সে এবার মৃত্যুর খবর!
প্যারিস: উদ্বোধনের পর উৎসবের আমেজে চলছে প্যারিস অলিম্পিক্স ২০২৪। প্রতিদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকছে ক্রীড়া বিশ্ব। কিন্তু এরই মধ্যে প্যারিস থেকে এল খারাপ খবর। অলিম্পিক্স ভিলেজে ঘটল মৃত্যুর ঘটনা। অলিম্পিক্স ভিলেজে মৃত্যু হল সামোয়ার বক্সিং কোচের।
জানা গিয়েছে, গেমস ঙিলেজে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন সামোয়ার বক্সিং কোচ এলিকা ফাতুপাইতো। ক্রমশ অবনতি হতে শুরু করে তাঁর অবস্থার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এলিকা ফাতুপাইতোর।
গেমস ভিলেজে এই খবর ছড়িয়ে পড়তেই শোকের পরিবেশ। ঘটনায় আন্তর্জাতির অলিম্পিক সংস্থা ও আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। অলিম্পিক্স আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন সামোয়ার কর্তারা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বক্সিংয়ে অলিম্পিক্সে সামোয়ার যোগ্যতা অর্জন করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এলিকা ফাতুপাইতোর। তাঁর কোচিংয়েই স্বপ্নপূরণ হয়েছে সামোয়ার। একমাত্র বক্সার হিসেবে প্যারিসে যোগ্যতা অর্জন করেছেন আতো প্লজিকি ফাওগালিক। এবার কোচের মৃত্যুর আঘাত নিয়েই রিংয়ে নামবেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: অলিম্পিক্সে এবার মৃত্যুর খবর! বক্সিং কোচের হঠাৎ মৃত্যুতে শোকের পরিবেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement