advertisement

Icc T-20 World Cup 2021; BAN vs PNG: টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ কি এটাই? বাংলাদেশের সাকিব কীভাবে আউট হলেন দেখুন

Last Updated:

Icc T-20 World Cup 2021; BAN vs PNG: অসাধারণ ক্যাচ। তাও আবার বিশ্বকাপের শুরুতেই!

#দুবাই: এটাই কি তবে টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ হয়ে থাকল! যদিও টুর্নামেন্ট সবে শুরু। এখনও হয়তো দুর্দান্ত ফিল্ডিং ও ক্যাচের অনেক উদাহরণ দেখা যাবে। তবে এদিন বাংলাদেশের সাকিব আল হাসানের একটি ক্যাচ যেভাবে ধরলেন পাপুয়া নিউ গিনির ফিল্ডার, তা দেখে অনেকেই অবাক। বৃহস্পতিবার বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি ম্যাচে চার্লস আমিনি যে ক্যাচটি ধরলেন তা নিয়ে এখন ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে।
এদিন ৩৭ বলে ৪৬ রান করে আউট হন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে এদিন অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ব্যাট হাতে মারেন তিনটি ছক্কা। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুন। এই ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা পাকা করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশের সুপার টুয়েলভে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সেসব সংশয় হেলায় উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
advertisement
advertisement
advertisement
এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রান তুলেছিল। জবাবে পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে ৯৭ রানে অল-আউট হয়ে যায়। এদিন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। তবে পাপুয়া নিউ গিনি এদিন ফিল্ডিংয়ে নজর কেড়েছে। বাংলাদেশ ইনিংসের ১৩.৪ ওভারে আসাদ ভালার বলে লং অনে ক্যাচ তুলে দেন সাকিব। প্রায় অসম্ভব ক্যাচ ধরে ফেলেন আমিনি। বল প্রায় মাটি ছুঁয়ে ফেলেছিল। এমন সময় চিলের মতো ছো মেরে ক্যাচ তুলে নেন পাপুয়া নিউ গিনির আমিনি। এমন দুরন্ত ক্যাচ দেখে অনেকেই অবাক। কেউ কেউ তো বলতে শুরু করেছেন, টি-২০ বিশ্বকাপে এমন অসাধারণ ক্যাচ আর দেখা যাবে কি না সন্দেহ। আমিনির দুর্দান্ত ক্যাচ এদিন সাকিবের হাফ সেঞ্চুরি রুখে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Icc T-20 World Cup 2021; BAN vs PNG: টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ কি এটাই? বাংলাদেশের সাকিব কীভাবে আউট হলেন দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement