Bismah Maroof: মেয়েরাই পারে! কোলে দুধের শিশুকে নিয়ে মাঠে এলেন পাকিস্তানের ক্যাপ্টেন, ভাইরাল সেই ছবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs Pakistan In Icc Women's World Cup 2022: কোলে দুধের শিশুকে নিয়ে টিম বাস থেকে মাঠে ঢোকেন পাকিস্তানের অধিনায়িকা। সত্যি, মেয়েরাই পারে!
মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেবেন ভেবেছিলেন। কারণ দেশের হয়ে ক্রিকেট খেলা আর সন্তানের দায়িত্ব সামলানো, দুটোই কঠিন কাজ। আর একই সময়ে দুটো কঠিন কাজ তিনি সামলাতে পারবেন না বলে ভেবেছিলেন।
গত বছর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলা ক্রিকেটারদের জন্য প্যারেন্টাল লিভ ঘোষণা করে। পাক অধিনায়িকা বিসমা মাহরুফ সন্তানকে সামলানোর সময় পান কিছুদিন। এক বছর ছুটি কাটিয়ে আবার দেশের জার্সি গায়ে বিসমা। আর এই এক বছরে পাক বোর্ড তাঁর বেতনে কোপ বসায়নি।advertisement
নিউ জিল্যান্ডে মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিসমার একটি ছবি ভাইরাল হয়েছে। এদিন নিজের সন্তানকে কোলে নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন মাহরুফ। পাকিস্তানের ক্যাুপ্টেনকে দেখে সবাই বলছেন, সত্যি, মেয়েদের পক্ষেই এমনটা সম্ভব।advertisement
advertisement
বিশ্বকাপের জন্য নিউ জিল্যান্ড সফরে বিসমার মা রয়েছেন তাঁর সঙ্গে। যাতে বিসমার সন্তানের দেখাশোনায় কোনও সমস্যা না হয়। বিসমা যাতে ক্রিকেটে ফোকাস করতে পারেন। পরিবারের তরফে এমন সমর্থন পেয়ে আপ্লুত পাকিস্তানের অধিনায়িকা।advertisement
বিসমা তাঁর স্বামীরেও প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, স্বামীর সমর্থনেই তিনি মা হওয়ার পরও আবার দেশের জার্সি গায়ে মাঠে ফিরতে পেরেছেন। ২০০৬ সাল থেকে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেন বিসমা। এখন তিনিই তো মেয়েদের বড অনুপ্রেরণা।লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 06, 2022 1:45 PM IST







