advertisement

Tokyo Olympics 2020: করোনা আবহে অলিম্পিক, অ্যাথলিটদের পদক বিতরণও এবার তাই অভিনব কায়দায় !

Last Updated:

Tokyo Olympics Medal Ceremonies: অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷

টোকিও: অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী গেমসের আসর এ বছরই হতে চলেছে ৷ কারণ অবশ্যই করোনা অতিমারী ৷ গত বছর আয়োজন করা সম্ভব হয়নি ৷ এ বছরও অনেক বাধা-বিপত্তি পেরিয়েই টোকিও অলিম্পিক শেষপর্যন্ত শুরু হতে চলেছে ৷
অলিম্পিকে পদক জয় যে কোনও অ্যাথলিটের কাছেই স্বপ্ন এবং দেশের জন্যও তা গর্বের ব্যাপার ৷ সেই মেডেল সেরেমনি এবার হবে একটু অন্যরকম ৷ কোনও পদকজয়ীর গলায় পদক পরিয়ে দেওয়ার জন্য কোনও ব্যক্তি থাকবেন না ৷ পোডিয়ামের সামনে একটি থালায় তিনটি পদক থাকবে ৷ অ্যাথলিটরা নিজেরাই পদক নিজের গলায় পরে নেবেন ৷ তার পরে দর্শকশূন্য স্টেডিয়ামের চারদিকে হাত নাড়াবেন ৷
advertisement
পুরো ব্যাপারটা শুনতে অদ্ভূত এবং মজার হলেও সংক্রমণ এড়াতে আর কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন সংগঠকরা ৷ করোনা আবহে গেমসের আসর বসছে ৷ ব্রাজিল অলিম্পিক দলের সদস্যরা এখন যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের সাত জন কর্মীর করোনা ধরা পড়েছে ৷ যা ভালোমতেই আতঙ্ক ছড়িয়েছে ৷ তবে এত কিছুর মধ্যেও অলিম্পিকের আসর বসছে ৷ সব বাধা জয় করেই টোকিও অলিম্পিক সফল হবে বলেই আশা রাখছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: করোনা আবহে অলিম্পিক, অ্যাথলিটদের পদক বিতরণও এবার তাই অভিনব কায়দায় !
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement